দুর্বৃত্তের হামলার ঘটনা ঘটেছে মাগুরা শহরের কেশব মোড় এলাকায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বাড়িতে। এ সময় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (৫ আগস্ট) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা বাড়ির গেটে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করলে সেখানে সামান্য আগুন লাগে। তবে আগুন দ্রুতই নিভে যায়। এ সময় ইটপাটকেল নিক্ষেপে বাড়ির কাচও ভেঙে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বর্তমানে বাড়িটির চারপাশে পুলিশ মোতায়েন রয়েছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন,কে বা কারা পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে। বাড়িটির চারপাশে পুলিশ মোতায়েন রয়েছে।