Advertise with us
সম্পূর্ণ নিউজ বিবেকবার্তা

প্রচ্ছদ / সারাদেশ
৯:১৮ পিএম, ৫ আগস্ট ২০২৬

সাপাহারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দম্পতিকে পিটিয়ে জখম, থানায় অভিযোগ

সাপাহারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দম্পতিকে পিটিয়ে জখম, থানায় অভিযোগ
নয়ন বাবু, সাপাহার (নওগাঁ):
১ মিনিটে পড়ুন |

নওগাঁর সাপাহার উপজেলার গোয়ালা কদমডাঙ্গা গ্রামে তুচ্ছ ঘটনার জের ধরে এক দম্পতিকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. রবিউল ইসলাম সাপাহার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এতে অভিযুক্ত করা হয়েছে গোয়ালা (কদমডাঙ্গা) গ্রামের তোফাজ্জল হোসেনের স্ত্রী মনিকা (৪৫), মনিকার ছেলে ডালিম (২৬), সেলিম (৩০), হালিম (২৮), সেলিমের স্ত্রী রোকছানা (২৫), হালিমের স্ত্রী শাহানাজ (২২), মৃত: হযরত আলীর পুত্র তোফাজ্জল (৫৫)।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তদের সঙ্গে দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা ও চলাচলের পথ নিয়ে বিরোধ চলে আসছে।
অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা অভিযোগকারীর ছেলের বাড়ির দেয়াল ঘেঁষে রান্নাঘর নির্মাণ করেন। এতে রান্নার ধোঁয়া অভিযোগকারীর বাড়ির ভেতরে প্রবেশ করে। বিষয়টি নিয়ে একাধিকবার অনুরোধ করা হলেও তা উপেক্ষা করা হয়।
অভিযোগে আরও বলা হয়, গত ৩ আগস্ট ২০২৬ সকাল প্রায় ১১টার দিকে ধোঁয়ার বিষয়টি নিয়ে কথা বলতে গেলে অভিযুক্তরা দলবদ্ধভাবে অভিযোগকারীর ছেলের বাড়িতে প্রবেশ করে তার ছেলে ও পুত্রবধূর ওপর হামলা চালান। এ সময় চুল ধরে টানাহেঁচড়া, মারধর এবং লাঠি দিয়ে আঘাত করার অভিযোগ করা হয়েছে। এতে তারা আহত হন।
স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে আহতদের চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় ভুক্তভোগী রবিউল ইসলাম সাপাহার থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিভাগের আরও খবর


Advertise with us
Advertise with us
আরও বিবেকবার্তা সংবাদ


Design and Development by : webnewsdesign.com