Advertise with us
সম্পূর্ণ নিউজ বিবেকবার্তা

প্রচ্ছদ / কবিতা
৪:৪৩ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ফেরো না তুমিই উৎসে কে করেছে মানা? – রেজা রহমান

ফেরো না তুমিই উৎসে কে করেছে মানা? – রেজা রহমান
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

আজ সে-ই সবচেয়ে দূরে
কাল যে তোমার ছিল সবচেয়ে কাছে
কী করবে বন্ধু তুমি বলো
বাস্তবিক কিছুই কি করবার আছে?

হবে না তোমার ঘরে ফেরা
ঘুরে বেড়াতেই পারো রাস্তায় রাস্তায়
একদিন এমনকি ঘরও
সহসাই পথ-পরবাসে বদলায়।

ও তো আর ফিরবে না বিলক্ষণ জানা
ফেরো না তুমিই উৎসে কে করেছে মানা?

Advertise with us
আরও বিবেকবার্তা সংবাদ


Design and Development by : webnewsdesign.com