Advertise with us
সম্পূর্ণ নিউজ বিবেকবার্তা

প্রচ্ছদ / কবিতা
৪:১০ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৬

অনুরাধা – সুলতানা লিপি

অনুরাধা – সুলতানা লিপি
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

আমি শরৎ এর কালো মেঘ
মেঘের আড়ালে চাঁদোয়া,
আষাঢ়ের রিমঝিম বৃষ্টি
ঘন কাঁশবন নদী চরে
মেঘলা আকাশে বিজুলির ছোঁয়া।

আমি শাপলা শালুক পদ্ম
হাসি দীঘির জলে ঘোর বর্ষায় ।
কদম কেয়া আর শিউলির ফুল
আমি সুতায় গাঁথা বকুলের মালা
প্রেমিকার এলো খোঁপায়।

এক গুচ্ছ গোলাপ আমি
হেসে উঠি রোদেলা আকাশে
তাই কুয়াশায় জাগি না।
সৌরভে ভরিয়ে তুলি
শুধু তোমারি হৃদয়ের আঙ্গিনা।

Advertise with us
আরও বিবেকবার্তা সংবাদ


Design and Development by : webnewsdesign.com