Advertise with us
সম্পূর্ণ নিউজ বিবেকবার্তা

প্রচ্ছদ / কবিতা
৪:১৬ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৬

একাকিত্ব -শাহানূর রহমান

একাকিত্ব -শাহানূর রহমান
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

নিস্তব্ধ মাঝ রাত সবার মাঝে একাকী আমি
গলির কোন বাড়ি থেকে ভেসে আসা নির্ঘুম ব্যাথা কাতুর নয়ত ক্ষুদার্থ শিশুর আত্ম চিৎকার!
মস্তিষ্কের মাঝে কথার ঘুণপোকাদের আনাগোনা।
কত কি কথা, যা ভেবে হৃদয়ে হয় রক্তক্ষরণ
তখনই সব স্মরণ হয় মনের সিন্ধুক খুলে
এর মাঝে নীরবতার চাদর ছিঁড়ে শুনি একদল কুকুরের ডাক…
মাঝে মাঝে নিজেকেই নিজে প্রশ্ন করি
ঘুমকে ডেকে রেখে সকল অসুস্থ কুৎসিত চিন্তাগুলো চোখে অশ্রু আনে।
প্রেয়শী ও প্রেম
এখন বইয়ের পাতায়, আমি এখন তাদের চিনতে পারিনা,প্রেম এখন আমার কাছে ডিমেনশিয়া রোগীর মত ভুলে গেছি
রাত গভীরে আমি খুঁজি আমাকে
কারন সবকিছুর পরও এখন আমি একাকিত্ব জীবনের একাকী একজন।

Advertise with us
আরও বিবেকবার্তা সংবাদ


Design and Development by : webnewsdesign.com