Advertise with us
সম্পূর্ণ নিউজ বিবেকবার্তা

প্রচ্ছদ / কবিতা
৩:৪১ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৬

শাশ্বত প্রত্যাশা – সোহাশী অপু

শাশ্বত প্রত্যাশা – সোহাশী অপু
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

অনন্য তোমার প্রত্যাশা কিরণ
প্রখর বাসনা পাবার!
যাচিত তোমার চলন বলন
গতিটা এগিয়ে যাবার!!
আকাশ কুসুম ভেবোনা কখনো
দেখোনা অলিক স্বপন!
মনের গভীরে করোনা শ্রেয়সী
অপক্ক বীজাণু বপন!!
জীবন তোমার একান্ত আপন
ভুলিতে বারণ একথা!
চটুল বাতুল দিওনা প্রশ্রয়
রুখিতে অবর্ণ ব্যার্থতা!!
অমল ধবল পথের সন্ধান
লালন করিলে ধমনী!
চেতনা মনন লোভিতে বিজয়
যোগাবে সাহস অবনী!!
আলোতে মানব আঁধারে দানব
রয়েছে ছড়িয়ে ছিটিয়ে!
নিমেষে দমন ত্বরিতে বিদায়
মন্দের বিনাশ পিটিয়ে!!
কল্পিত নিশানা অজাত শত্রুর
এড়িয়ে অনন্ত কামনা!
বিফলা বিয়োগ শানিত মেধায়
ধাবিত যোগের বাসনা!!
অনাদি বোধন জাগিয়ে উন্মেষ
করিবে লালিত বিস্তার!
তিমির কাঁপিবে নিশিত খঞ্জরে
নিশিথে নিমগ্ন নিস্তার!!

এ বিভাগের আরও খবর

খরা – মো: এনামুল হক
১ সপ্তাহ আগে
প্রেমের খোঁজ – সোহাশী অপু
২ সপ্তাহ আগে

Advertise with us
Advertise with us
আরও বিবেকবার্তা সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম