Advertise with us
সম্পূর্ণ নিউজ বিবেকবার্তা

প্রচ্ছদ / কবিতা
৭:৫০ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২৬

খরা – মো: এনামুল হক

খরা – মো: এনামুল হক
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ডুমুর ফুলের মতো সুখেরা আসে-
কখনো!
কদাচিৎ!
ওদের দারুণ শংকা,
ভীষণ ভয়!
ভাবে -এলে ‘পরে কখন কী জানি হয়!

দুরন্ত ঘোড়ার মতো দু:খরা আসে-
টগবগিয়ে!
ঘাড় দুলিয়ে!
ওরা অবিচল সাহসী,
অদম্য দুর্জয়!
ভাবে- অশান্ত ঝড়ের এই তো সুসময়!

মনে হয় যেন কতোকাল,
অথচ গতকাল,
চাঁদ উঠেছিল ফুলেরা হেসেছিল,
তারপর গত হয়েছে একদিন মাত্র!
অথচ তাতেই দারুণ খরায় বুক ভারী হয়ে উঠেছে!

Advertise with us
আরও বিবেকবার্তা সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম