কেউ কি তাহার কাঁন্না দেখেছো?
জলে ভরা চোখ।
বুকের ভিতর আঘাতে আঘাতে
চোখের কোণে স্রোত।
কেউ কি তাহার হৃদয় দেখেছো?
কাঁচের মত স্বচ্ছ
ভেঙে যাওয়া হৃদয় নিয়ে তার
বুকে কত কষ্ট।
কেউ কি তাহার মন বুঝেছো?
কত কথার পাহাড়
বলতে পারেনি কাউকে কখনও
মনের কষ্ট তাহার।
হৃদয় ভাঙার শব্দ শুনেছো?
শুনেছো সে কাঁন্নার সুর?
দু’চোখ ভরা অশ্রু নিয়ে
তবুও হাসিতে মুক্ত ঝরে।
তোমরা কি দেখেছো তার জীবনে
অজস্র পরাজয়?
ভালোবাসা বিলিয়ে দিয়ে
নিজেকে করেছে ক্ষয়।
দেখেছো তাহার হাসি ভরা মুখ
দেখো নাই চোখের জল
মনের ভিতর বিষন্নতার ভার
চোখের কোণে অশ্রু ধারা
মানছে না তাই আর।