সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন কোম্পানির জন্য বৈদেশিক ঋণ নেওয়ার বিধিমালা শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে এসব প্রতিষ্ঠান এখন থেকে তাদের মূল কোম্পানি (প্যারেন্ট কোম্পানি), সহযোগী প্রতিষ্ঠান এবং শেয়ারধারীদের কাছ থেকে আরও সহজে ঋণ নিতে পারবে।
আজ বুধবার বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, এই নতুন উদ্যোগের ফলে বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো স্বল্প খরচে বৈদেশিক অর্থায়ন নিশ্চিত করতে পারবে, যা বাংলাদেশে আরও বেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে সহায়ক হবে।
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী, উৎপাদন ও সেবা খাতে নিয়োজিত সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানগুলো এই সুবিধা পাবে। এর আওতাভুক্ত এলাকাগুলো হলো:
ঋণের মেয়াদ ও উদ্দেশ্যের ওপর ভিত্তি করে শর্তাবলিতে যে পরিবর্তন আনা হয়েছে, তা নিচে দেওয়া হলো:
১. স্বল্পমেয়াদি ঋণ (১ বছরের কম)
২. মধ্যমেয়াদি ঋণ (১ থেকে ৫ বছর)
যন্ত্রপাতি, সরঞ্জাম ও নির্মাণকাজের মতো মূলধনি ব্যয়ের জন্য এই ঋণ নেওয়া যাবে:
৩. দীর্ঘমেয়াদি ঋণ (৫ বছরের বেশি)
নতুন এই প্রজ্ঞাপন অনুযায়ী, বিদেশি কোম্পানিগুলোর বকেয়া বৈদেশিক ঋণকে ইকুইটি বা শেয়ারপুঁজিতে রূপান্তর করার সুযোগও রাখা হয়েছে।