Advertise with us
সম্পূর্ণ নিউজ বিবেকবার্তা

প্রচ্ছদ / সারাদেশ
৯:৩৮ অপরাহ্ণ, ৯ জুলাই ২০২৬

উপজেলা থেকেই ডায়ালাইসিস সেবা নিতে পারবেন কিডনি রোগীরা

উপজেলা থেকেই ডায়ালাইসিস সেবা নিতে পারবেন কিডনি রোগীরা
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

দেশের উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবা চালু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ধাপে ধাপে এ সেবা সম্প্রসারণ করা হবে।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে নগর এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ বিষয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত জাতীয় ডিসেমিনেশন কর্মশালায় ‘আলো ক্লিনিক’ মডেলের প্রমাণভিত্তিক ফলাফল, বাস্তবায়ন অভিজ্ঞতা এবং কার্যক্রম থেকে অর্জিত শিক্ষা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, বাংলাদেশে ইউনিসেফের ডেপুটি প্রতিনিধি অ্যামানুয়েল অ্যাব্রোক্স, ইউনিসেফের স্বাস্থ্য বিভাগের প্রধান ডা. মালালাই আহমেদজাই, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বাংলাদেশ প্রতিনিধি ডা. আহমেদ জামশেদ মোহাম্মদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দুর্গম এলাকার রোগীদের দ্রুত উন্নত চিকিৎসাকেন্দ্রে পৌঁছে দিতে সর্বোচ্চসংখ্যক অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার উদ্যোগও নেওয়া হচ্ছে।

তিনি বলেন, দেশের প্রতিটি নাগরিকের আর্থিক সামর্থ্য বা অবস্থান নির্বিশেষে মানসম্মত স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে। এজন্য এমন একটি স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে হবে, যা হবে সহজপ্রাপ্য, জবাবদিহিমূলক, জনগণমুখী ও সহনশীল।

মন্ত্রী বলেন, বেসরকারি হাসপাতালে ব্যয়বহুল চিকিৎসা সবার পক্ষে সম্ভব নয়। তাই সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে এমন পর্যায়ে উন্নীত করা হবে, যাতে সাধারণ মানুষের আস্থা আরও বৃদ্ধি পায়।

তিনি আরও বলেন, চিকিৎসার অভাবে এ দেশের একজন মানুষকেও মরতে দিতে চাই না। দেশের একেবারে প্রান্তিক জনগোষ্ঠীর কাছেও সহজলভ্য স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

জনস্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকার বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, উন্নয়ন সহযোগী ও দাতা প্রতিষ্ঠানের সহযোগিতায় কাজ করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, দ্রুত নগরায়ণের ফলে শহরের ভাসমান ও নিম্নআয়ের মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। এ বাস্তবতায় নগর স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Advertise with us
আরও বিবেকবার্তা সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম