Advertise with us
সম্পূর্ণ নিউজ বিবেকবার্তা

প্রচ্ছদ / সারাদেশ
১০:৫৩ অপরাহ্ণ, ২২ জুলাই ২০২৬

সাপাহারে বীর মুক্তিযোদ্ধা বছির উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

সাপাহারে বীর মুক্তিযোদ্ধা বছির উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
নয়ন বাবু, সাপাহার (নওগাঁ):
১ মিনিটে পড়ুন |

নওগাঁর সাপাহার উপজেলার তেঘরিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা বছির উদ্দিন (৯২) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন।
বুধবার (২২ জুলাই ২০২৬) আনুমানিক দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি তেঘরিয়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
বুধবার বাদ আসর মরহুম বীর মুক্তিযোদ্ধা বছির উদ্দিনের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে বিকেল সাড়ে ৫টায় আনুষ্ঠানিক ভাবে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান সহ মুক্তিযোদ্ধা সহযোদ্ধা, সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা বছির উদ্দিনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে পরিবারের সদস্য, সহযোদ্ধা ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Advertise with us
আরও বিবেকবার্তা সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম