Advertise with us
সম্পূর্ণ নিউজ বিবেকবার্তা

প্রচ্ছদ / জাতীয়
২:২৩ পিএম, ২৬ জুলাই ২০২৬

বঙ্গোপসাগরে লঘুচাপ, আগামী ২৪ ঘণ্টায় দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টিপাত

বঙ্গোপসাগরে লঘুচাপ, আগামী ২৪ ঘণ্টায় দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টিপাত
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ২৪ ঘণ্টায় চার বিভাগে অধিকাংশ স্থানে এবং বাকি চার বিভাগে অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণের আশঙ্কা রয়েছে।

রোববার (২৬ জুলাই) প্রকাশিত আবহাওয়া অধিদপ্রেতর পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লঘুচাপটির কেন্দ্রস্থল বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে সংযুক্ত রয়েছে। বর্তমানে বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে এটি প্রবল অবস্থায় রয়েছে।

আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী ২৭ ও ২৮ জুলাই বৃষ্টিপাতের তীব্রতা আরও বাড়তে পারে এবং এ সময় দিন ও রাতের তাপমাত্রা উভয়ই সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নারায়ণগঞ্জে ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদফতরের বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসেও বৃষ্টিপাতের এ প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

এ বিভাগের আরও খবর


Advertise with us
Advertise with us
আরও বিবেকবার্তা সংবাদ


Design and Development by : webnewsdesign.com