Advertise with us
সম্পূর্ণ নিউজ বিবেকবার্তা

প্রচ্ছদ / কবিতা
১১:০৮ এএম, ৬ অক্টোবর ২০২৬

মেয়ে তুমি – সুলতানা লিপি

মেয়ে তুমি – সুলতানা লিপি
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

তুমি তো সেই মেয়ে!
শান্তশিষ্ট লাবণ্যতায় ভরা
মিষ্টি মুখখানি তোমার
লাউয়ের ডগার মত লিকলিকে
শরীরের গঠন,
মুখখানি যেন সদ্য ফোঁটা
কোন গোলাপের পাঁপড়ি।

তুমি তো সেই মেয়ে!
মায়া ভরা চোখে অসহায়ত্বের
দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে থাকতে
ওই বারান্দার এক কোণে
দেখে মনে হতো,
কিছু একটা খুঁজে চলেছো সর্বক্ষন
হয়তো নিরাপদ কোন আশ্রয় বা
খুব কাছের কাউকে।

তুমি তো সেই মেয়ে!
তোমার নিষ্পাপ মুখটাতে
কেমন একটা মায়া জড়িয়ে ছিল
চোখ দু’টি যেন শান্ত নদীর স্রোত
যা সহসা কারো চোখে পড়ার
উপায় ছিলনা
মিষ্টি হাসির পিছনে বেশ কায়দা করে
লুকিয়ে রাখার চেষ্টা করতে।

তুমি তো সেই মেয়ে!
দুরন্ত চঞ্চল মেঘ বালিকার মত
উচ্ছ্বাস চঞ্চলতার মাঝেও
মুখে থাকতো নির্মল হাসি
কখনও ভেঙে চৌচির হয়েছে মন
অঝরে ফেলেছো চোখের জল
হারিয়েছো জীবনে অনেক কিছু
হারাও নাই শুধু মনের বল।

Advertise with us
আরও বিবেকবার্তা সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম