Advertise with us
সম্পূর্ণ নিউজ বিবেকবার্তা

প্রচ্ছদ / কবিতা
৪:১৫ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৬

অবক্ত্য অনুরাগ – অধরা আলো

অবক্ত্য অনুরাগ – অধরা আলো
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

তোমার নৈঃশব্দ্যের অলিন্দে
আজও আমার অনুরাগের প্রতিধ্বনি জেগে থাকে,
অদৃশ্য কোনো মায়াবী অভিকর্ষে
মন বারবার তোমার দিকেই প্রত্যাবর্তন করে।

তুমি যেন এক দুর্বোধ্য উপপাদ্য,
যার কোনো সুনির্দিষ্ট সমাধান নেই—
তবু তোমাকে বোঝার ব্যর্থ প্রয়াসেই
আমার সমস্ত অস্তিত্বের পরিপূর্ণতা।

তোমার দৃষ্টির অতলান্ত নীলিমায়
আমার সমস্ত অহংকার বিসর্জিত,
তোমার একটুখানি সান্নিধ্যেই
নিঃসঙ্গতার দীর্ঘ উপাখ্যান হয় অবসিত।

তুমি কাছে এলে সময়ের কালানুক্রম থেমে যায়,
শ্বাসের ভেতর জন্ম নেয় অদ্ভুত এক উন্মাদনা,
আর হৃদয়ের গোপনতম প্রকোষ্ঠে
নিঃশব্দে উচ্চারিত হয়—
তোমাকেই চেয়েছি,
তোমাকেই চাই,
অনন্তের অন্তিম প্রান্ত পর্যন্ত।

Advertise with us
আরও বিবেকবার্তা সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম