Advertise with us
সম্পূর্ণ নিউজ বিবেকবার্তা

প্রচ্ছদ / খেলাধুলা
৫:২৩ অপরাহ্ণ, ২৯ জুন ২০২৬

আবারও ফাইনাল খেলবে আর্জেন্টিনা-ফ্রান্স, জানালো সুপারকম্পিউটার

আবারও ফাইনাল খেলবে আর্জেন্টিনা-ফ্রান্স, জানালো সুপারকম্পিউটার
ডেস্ক রিপোর্ট
২ মিনিটে পড়ুন |

বিশ্বকাপ শুরুর আগেই নানা ধরনের ভবিষ্যদ্বাণী আর পরিসংখ্যানভিত্তিক হিসাব–নিকাশ সামনে এসেছিল। তবে এখন সেই সমীকরণ আরও স্পষ্ট। ৪৮ দল নিয়ে শুরু হওয়া আসরটি শেষ পর্যন্ত নেমে এসেছে ৩২ দলে। রাউন্ড অব থার্টি টুর ম্যাচগুলো নির্ধারিত হওয়ায় কোন দল কতদূর যেতে পারে, সেই পূর্বাভাসও এখন আগের চেয়ে অনেক বেশি বাস্তবসম্মত।

এরই মধ্যে নকআউট পর্বের প্রথম ম্যাচের পূর্বাভাসও মিলেছে। ক্রীড়া পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপটা অ্যানালিস্টের সুপারকম্পিউটার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কানাডার জয়ের সম্ভাবনাই বেশি দেখিয়েছিল। শেষ পর্যন্ত মাঠের ফলও হয়েছে ঠিক সেটাই।

সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, বিশ্বকাপ জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে ফ্রান্স। রাউন্ড অব থার্টি টু থেকে শেষ ষোলোয় ওঠার সম্ভাবনা কিলিয়ান এমবাপ্পেদের ৮১.৫ শতাংশ। এরপর কোয়ার্টার ফাইনালে যাওয়ার সম্ভাবনা ৫৮.৩ শতাংশ, সেমিফাইনালে ৪২.৭ শতাংশ এবং ফাইনালে ওঠার সম্ভাবনা ২৮.৪ শতাংশ। আর শিরোপা জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ১৮.৭ শতাংশ, যা অংশগ্রহণকারী সব দলের মধ্যে সর্বোচ্চ।

তবে নকআউট পর্বের বিভিন্ন ধাপ পার হওয়ার সম্ভাবনায় সবচেয়ে এগিয়ে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। রাউন্ড অব থার্টি টুতে কেপ ভার্দের মুখোমুখি হওয়া লিওনেল মেসিদের শেষ ষোলোয় ওঠার সম্ভাবনা ৮৯.২ শতাংশ, যা সব দলের মধ্যে সর্বোচ্চ।

শুধু শেষ ষোলো নয়, কোয়ার্টার ফাইনালে (৭০.৫%), সেমিফাইনালে (৪৯.৬%) এবং ফাইনালে (৩০%) ওঠার সম্ভাবনার ক্ষেত্রেও সবার ওপরে রয়েছে আর্জেন্টিনা। অর্থাৎ অপটার সুপারকম্পিউটারের হিসাব বলছে, ফাইনালে ওঠার পথে আর্জেন্টিনাই সবচেয়ে শক্তিশালী দাবিদার। তবে ফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষকে হারিয়ে ট্রফি জয়ের সম্ভাবনায় সামান্য এগিয়ে ফ্রান্স।

বিশ্বকাপ জয়ের সম্ভাবনায় তৃতীয় স্থানে রয়েছে স্পেন (১৩.৫ শতাংশ)। এরপর রয়েছে ইংল্যান্ড (৯.৭ শতাংশ) এবং ব্রাজিল (৬.৫ শতাংশ)।

এ ছাড়া নেদারল্যান্ডসের শিরোপা জয়ের সম্ভাবনা ৫.১ শতাংশ, পর্তুগালের ৪.৭ শতাংশ এবং জার্মানির ৪.৪ শতাংশ। অন্যদিকে কলম্বিয়া (৩.২%), নরওয়ে (৩%), স্বাগতিক যুক্তরাষ্ট্র (২.৫%) এবং সুইজারল্যান্ডও (২.২%) সম্ভাব্য অঘটন ঘটানোর সামর্থ্য রাখে বলে মনে করছে সুপারকম্পিউটার।

তিন স্বাগতিক দেশের একটি মেক্সিকোর শিরোপা জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ১.৮ শতাংশ। গত বিশ্বকাপের চমক মরক্কো এবং বেলজিয়ামের সম্ভাবনা সমান ১.৬ শতাংশ। আর এশিয়ার অন্যতম শক্তিশালী দল জাপানের সম্ভাবনা মাত্র ১ শতাংশ।

তবে এসবই কেবল পরিসংখ্যান ও গাণিতিক মডেলের পূর্বাভাস। ফুটবল এমন এক খেলা, যেখানে ৯০ মিনিটের লড়াইয়ে যেকোনো মুহূর্তে বদলে যেতে পারে সব হিসাব-নিকাশ।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
Advertise with us
আরও বিবেকবার্তা সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম