Advertise with us
সম্পূর্ণ নিউজ বিবেকবার্তা

প্রচ্ছদ / খেলাধুলা
৩:১৭ অপরাহ্ণ, ১৯ জুলাই ২০২৬

ফাইনালের আগে মেসির বার্তা, ‘ফল যাই হোক, এই দল ইতিহাস লিখে ফেলেছে’

ফাইনালের আগে মেসির বার্তা, ‘ফল যাই হোক, এই দল ইতিহাস লিখে ফেলেছে’
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বিশ্বকাপ ফাইনালের আগে আবেগঘন এক বার্তায় সতীর্থ, কোচিং স্টাফ এবং দলের নেপথ্যের কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। শিরোপা নির্ধারণী ম্যাচের আগে পুরো দলের একটি স্মরণীয় ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে তিনি বলেছেন, ফলাফল যাই হোক না কেন, এই দল ইতোমধ্যেই এমন এক ইতিহাস গড়ে ফেলেছে, যা কখনও মুছে ফেলা যাবে না।

রোববার বাংলাদেশ সময় রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেই মহারণের আগে এক ফ্রেমে ধরা দেন পুরো স্কোয়াড, কোচিং স্টাফ, মেডিকেল টিম, কিট ম্যানেজার, রাঁধুনি থেকে শুরু করে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লাউদিও তাপিয়ার নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদের সদস্যরা।

সেই ছবির মাঝখানে ছিলেন অধিনায়ক মেসি ও প্রধান কোচ লিওনেল স্কালোনি। ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ ফাইনালের অপেক্ষায় থাকা মেসি ছবিটি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন, “এত বছরের পথচলায় সবচেয়ে বড় অর্জন শুধু ট্রফি নয়, বরং এই পুরো যাত্রাটাই। এই দলের সঙ্গে প্রতিটি দিন কাটানো, একসঙ্গে লড়াই করা, কঠিন সময় থেকে ঘুরে দাঁড়ানো এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করাই সবচেয়ে বড় প্রাপ্তি।”

আর্জেন্টাইন মহাতারকা এরপর ধন্যবাদ জানিয়েছেন দলের সঙ্গে জড়িত প্রত্যেককে, “আমার সব সতীর্থ, কোচিং স্টাফ এবং যাঁরা প্রতিদিন পর্দার আড়ালে থেকে এই দলটিকে একটি পরিবারের মতো ধরে রেখেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ। আগামীকাল যা-ই ঘটুক না কেন, আমরা এমন একটি ইতিহাস লিখেছি, যা আমরা কখনও ভুলব না এবং কেউ তা মুছেও ফেলতে পারবে না। এগিয়ে যাও, আর্জেন্টিনা।”

২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পর এবার টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। অন্যদিকে ২০১০ সালের পর প্রথমবার বিশ্বকাপের শিরোপার এত কাছে পৌঁছেছে স্পেন। তাই মেটলাইফ স্টেডিয়ামের এই লড়াইয়ে নির্ধারিত হবে—আর্জেন্টিনা কি জিতবে নিজেদের চতুর্থ বিশ্বকাপ, নাকি স্পেন তুলে নেবে দ্বিতীয় শিরোপা।

ফাইনালের আগে মেসির এই বার্তা যেন শুধু শিরোপার আহ্বান নয়, বরং একটি দলের দীর্ঘ পথচলা, পারস্পরিক বিশ্বাস ও ঐক্যের প্রতি শ্রদ্ধার প্রকাশ।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Advertise with us
আরও বিবেকবার্তা সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম