Advertise with us
সম্পূর্ণ নিউজ বিবেকবার্তা

প্রচ্ছদ / খেলাধুলা
১০:৪২ অপরাহ্ণ, ২৫ জুলাই ২০২৬

অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গেলেন নাহিদ রানা

অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গেলেন নাহিদ রানা
স্পোর্টস রিপোর্টার
২ মিনিটে পড়ুন |

অস্ট্রেলিয়ার মাটিতে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সাইড স্ট্রেইনের চোটে পড়ে পুরো অস্ট্রেলিয়া সফর থেকেই ছিটকে গেছেন দলের তরুণ গতিতারকা নাহিদ রানা। অন্যদিকে, ইনজুরির কারণে লিটন দাস ও শরিফুল ইসলামের প্রথম টেস্টে খেলা নিয়েও তৈরি হয়েছে তীব্র অনিশ্চয়তা। গতিতারকা নাহিদ রানা সাইড স্ট্রেইন ইনজুরির শিকার হওয়ায় তার অস্ট্রেলিয়া সফর শেষ হয়ে গেছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে সম্পূর্ণ এক মাস বিশ্রামে থাকতে হবে। এরপর পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করে মাঠে ফিরতে তার আরও প্রায় এক মাস সময় লাগবে।

বাংলাদেশ দলের নির্ভরযোগ্য ব্যাটার লিটন দাস এবং পেসার শরিফুল ইসলামও চোটের সমস্যায় ভুগছেন। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এই দুই তারকা প্রথম টেস্টে খেলতে পারবেন কি না, তা সম্পূর্ণ নির্ভর করছে ফিটনেস টেস্টে পাস করার ওপর। তাদের অনিশ্চয়তার কথা মাথায় রেখে বাংলাদেশ দল অস্ট্রেলিয়ায় অতিরিক্ত দুই ক্রিকেটারকে সঙ্গে নিয়ে যাওয়ার কথা ভাবছে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার লক্ষ্য এবং পয়েন্ট টেবিলের গুরুত্ব বিবেচনায় অস্ট্রেলিয়া এই সিরিজটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছে। প্যাট কামিন্সের দল একটি অভিজ্ঞ ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে, যার স্কোয়াডের একজন বাদে বাকি সব সদস্যই অভিজ্ঞ এবং প্রত্যেকেই প্রথম একাদশে খেলার দাবি রাখে। পাশাপাশি, পরবর্তী বড় সিরিজগুলোকে সামনে রেখে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষাও তাদের অন্যতম প্রধান বিবেচনা।

দীর্ঘ ২৩ বছর পর—অর্থাৎ ২০০৩ সালের পর এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। ডারউইনে প্রথম টেস্ট মাঠে গড়াবে আগামী ১৩ আগস্ট। ম্যাকাইতে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২২ আগস্ট।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Advertise with us
আরও বিবেকবার্তা সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম