Advertise with us
সম্পূর্ণ নিউজ বিবেকবার্তা

প্রচ্ছদ / বিনোদন
১২:০৯ অপরাহ্ণ, ৬ আগস্ট ২০২৬

স্ট্রেঞ্জার থিংস’–এর তুমুল জনপ্রিয় সেই তারকা এবার চমকে দিলেন ‘স্পাইডার–ম্যান’ দিয়ে

স্ট্রেঞ্জার থিংস’–এর তুমুল জনপ্রিয় সেই তারকা এবার চমকে দিলেন ‘স্পাইডার–ম্যান’ দিয়ে
ওয়াসিম রেজা
২ মিনিটে পড়ুন |

মাত্র সাত বছর বয়সে যাঁর অভিনয় ক্যারিয়ারের শুরু, ২৪ বছর বয়সে তাঁকে পরিণত অভিনয়শিল্পীই বলা যায়। মার্কিন অভিনেত্রী স্যাডি সিঙ্ক নিজেও বলছেন, কেবল অভিনয়শিল্পী হিসেবে নয়; কম বয়সে কাজ শুরু করাটা তাঁকে ব্যক্তি হিসেবেও পরিণত করেছে। নেটফ্লিক্সের তুমুল চর্চিত সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’ দিয়ে বিশ্বব্যাপী পরিচিতি পাওয়া এই অভিনেত্রী জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করেছেন। তাঁকে দেখা গেছে ‘স্পাইডার–ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ছবিতে। স্যাডি বলছেন, এই সিনেমা তাঁকে আরও বৈচিত্র্যময় কাজ পেতে সাহায্য করবে।

ভাইয়ের সঙ্গে সাত বছর বয়সে ডিজনির একটি সিরিজ করেন স্যাডি সিঙ্ক। ১০ বছর বয়সে নাম লেখান মঞ্চে। এরপর অনেক কিছু করলেও ২০১৬ সালে ‘স্ট্রেঞ্জার থিংস’-এর ম্যাক্স চরিত্রটি তাঁর ক্যারিয়ার বদলে দেয়। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই সিরিজ আমাকে অনেক কিছু শিখিয়েছে। দুর্দান্ত সব সহশিল্পীর সঙ্গে দারুণ এক অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছি। মজা পেয়েছি, কোনো অভিজ্ঞতা কাঁদিয়েছে; কখনোবা বিচ্ছেদে খারাপ হয়েছে মন। তবে সেটা নিয়ে বসে থাকলে হবে না, নতুন করে শুরু করতে হবে।’

স্পাইডার–ম্যান’ ছবিতে তাঁর অভিনীত চরিত্রটি নিয়ে এত দিন ধোঁয়াশা ছিল। মুক্তির পর সেটা খোলাসা হয়েছে। ছবিতে তিনি জিন গ্রে চরিত্রে অভিনয় করেছেন। ছবির মাধ্যমে শুধু একটি নতুন চরিত্রের পরিচয়ই করানো হয়নি, বরং মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে (এমসিইউ) এক্স-মেনের নতুন অধ্যায়েরও ভিত্তি তৈরি করা হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই চরিত্রের বিশেষ ক্ষমতা হলো, ৩৩ ফুটের মধ্যে থাকা মানুষের শরীর ও মন নিয়ন্ত্রণ করতে পারা। একের পর এক মানুষের দেহ ব্যবহার করে সে ডিপার্টমেন্ট অব ড্যামেজ কন্ট্রোলের সদর দপ্তরে ঢোকার চেষ্টা করে। সেখানে একটি গোপন ভল্টে এমন কিছু রয়েছে, যা সে উদ্ধার করতে চায়।

সিনেমাটি নিয়ে স্যাডি বলেন, ‘এই ইউনিভার্সের অংশ হতে পেরে আমি ভীষণ উচ্ছ্বসিত। নতুন হিসেবে এই দলে যোগ দিয়েছিলাম। কিন্তু টম (হল্যান্ড) আমাকে দারুণভাবে স্বাগত জানিয়েছে। শুধু টম নয়, পুরো ইউনিটই আমাকে আপন করে নিয়েছিল।’ অভিনেত্রী আরও জানান, তাঁকে চরিত্রটির জন্য অডিশন দিতে হয়নি। পরিচালক ডেস্টিন ড্যানিয়েল ক্রেটনের সঙ্গে ২০১৭ সালের ‘দ্য গ্লাস ক্যাসেল’-এ কাজ করার অভিজ্ঞতার ভিত্তিতেই তিনি সরাসরি প্রস্তাব পান।

স্পাইডার–ম্যান’–এর রেকর্ড

৩১ জুলাই আন্তর্জাতিক মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে ‘স্পাইডার–ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। প্রথম দিনে আয় করেছে ১৬ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা উত্তর আমেরিকায় কোনো ছবির সর্বোচ্চ উদ্বোধনী আয়। রেকর্ডটি আগে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর দখলে ছিল। ২০১৯ সালে মুক্তির প্রথম দিনে ছবিটি আয় করেছিল ১৫ কোটি ৭০ লাখ ডলার।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর

আবার নিশো–তমা
৫ ঘণ্টা আগে

Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
Sun Mon Tue Wed Thu Fri Sat
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
Advertise with us
আরও বিবেকবার্তা সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম