Advertise with us
সম্পূর্ণ নিউজ বিবেকবার্তা

প্রচ্ছদ / বিনোদন
৫:৫৫ অপরাহ্ণ, ১ আগস্ট ২০২৬

বিশ্বজুড়ে ‘স্পাইডার–ম্যান’–ঝড়, কোন নতুন রেকর্ড গড়তে যাচ্ছে ছবিটি

বিশ্বজুড়ে ‘স্পাইডার–ম্যান’–ঝড়, কোন নতুন রেকর্ড গড়তে যাচ্ছে ছবিটি
ওয়াসিম রেজা
৩ মিনিটে পড়ুন |

গতকাল শুক্রবার মুক্তির প্রথম দিনেই যুক্তরাষ্ট্রের বক্স অফিসে নতুন ইতিহাস গড়ার পথে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। শিল্প-সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, প্রিভিউ প্রদর্শনীসহ ছবিটির প্রথম দিনের আয় দাঁড়াতে পারে ১৬ কোটি ৭০ লাখ থেকে ১৭ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। এ আয় সত্যি হলে প্রথম দিনের আয়ের ক্ষেত্রে সর্বকালের রেকর্ড গড়া ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর ১৫ কোটি ৭৪ লাখ ডলারকে ছাড়িয়ে যাবে নতুন ‘স্পাইডার-ম্যান’ সিনেমা।

শুক্রবার দুপুর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ উত্তর আমেরিকার ৪ হাজার ৪৮৭টি প্রেক্ষাগৃহে চলছে। বিশ্লেষকদের ধারণা, উদ্বোধনী সপ্তাহান্তে এর আয় ৩৩ কোটি ডলারের বেশি হতে পারে। ফলে এটি উত্তর আমেরিকার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী সপ্তাহান্তের সিনেমা হওয়ার পথে রয়েছে। বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’, যার উদ্বোধনী আয় ছিল ২৬ কোটি ১০ লাখ ডলার।

তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে আরেকটি সম্ভাবনা। বক্স অফিস বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন, ছবিটি যদি একই গতি ধরে রাখতে পারে, তাহলে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর ৩৫ কোটি ৭১ লাখ ডলারের সর্বকালের উদ্বোধনী সপ্তাহান্তের রেকর্ডও ভেঙে যেতে পারে। যদিও এ বিষয়ে এখনই নিশ্চিত হতে চাইছে না সনি পিকচার্স।

শুক্রবারের আয়ের হিসাব থেকে প্রিভিউ বাদ দিলে ছবিটির মূল শুক্রবারের আয় প্রায় ৯ কোটি ৫০ লাখ থেকে ১০ কোটি ডলার হতে পারে। সেই ধারা বজায় থাকলে তিন দিনে ছবিটির মোট আয় ৩৪২ মিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। শুক্রবারের আয় যদি আরও কিছুটা বাড়ে, তাহলে ‘এন্ডগেম’-এর রেকর্ডও হুমকির মুখে পড়তে পারে।

এর আগে বুধবারের বিশেষ প্রদর্শনী ও বৃহস্পতিবারের প্রিভিউ মিলিয়ে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ আয় করেছে ৭ কোটি ২০ লাখ ডলার। এটিও হলিউডের ইতিহাসে সর্বোচ্চ প্রিভিউ আয়ের রেকর্ড। এর আগে এই রেকর্ড ছিল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর দখলে, যার প্রিভিউ আয় ছিল ৬ কোটি ডলার।

এদিকে ‘স্পাইডার-ম্যান’–ঝড়ে অন্য ছবিগুলোর আয় কিছুটা কমলেও ক্রিস্টোফার নোলান পরিচালিত ‘দ্য অডিসি’ শক্ত অবস্থান ধরে রেখেছে। তৃতীয় সপ্তাহান্তে ছবিটির আয় প্রায় ৫ কোটি ২০ লাখ ডলার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে উত্তর আমেরিকায় এর মোট আয় ৪০ কোটি ডলারের কাছাকাছি পৌঁছে যাবে।

বক্স অফিস বিশ্লেষকদের মতে, শুধু ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ নয়, পুরো উত্তর আমেরিকার বাজারও নতুন রেকর্ড গড়তে পারে। ধারণা করা হচ্ছে, সপ্তাহান্তে সব ছবি মিলিয়ে মোট আয় ৪০৭–৪১২ মিলিয়ন ডলার হতে পারে। এতে ২০১৯ সালে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ মুক্তির সপ্তাহান্তে সব ছবি মিলিয়ে হওয়া ৪০২ মিলিয়ন ডলারের রেকর্ডও ভেঙে যাবে।

স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর গল্প শুরু হয়েছে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর চার বছর পর। আগের ছবির শেষে পুরো পৃথিবী ভুলে যায় যে পিটার পার্কারই স্পাইডার-ম্যান। নতুন ছবিতে তাই তাঁকে দেখা যায় একা এক নতুন জীবনে। এদিকে নতুন প্রতিপক্ষের চরিত্রে অভিনয় করেছেন স্যাডি সিঙ্ক। পিটার পার্কারের ভূমিকায় ফিরেছেন টম হল্যান্ড, আর এমজে চরিত্রে আছেন জেনডায়া।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
Sun Mon Tue Wed Thu Fri Sat
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
Advertise with us
আরও বিবেকবার্তা সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম