Advertise with us
সম্পূর্ণ নিউজ বিবেকবার্তা

প্রচ্ছদ / বিনোদন
১১:১০ পূর্বাহ্ণ, ৩১ জুলাই ২০২৬

এইসব দিনরাত্রি, পেরিয়ে বনানীতে চিরনিদ্রায় মুস্তাফিজুর রহমান

এইসব দিনরাত্রি, পেরিয়ে বনানীতে চিরনিদ্রায় মুস্তাফিজুর রহমান
ওয়াসিম রেজা
২ মিনিটে পড়ুন |

টেলিভিশনের পর্দায় ‘এইসব দিনরাত্রি’সহ অসংখ্য কালজয়ী নাটকের গল্পের মাধ্যমে মুস্তাফিজুর রহমানের নামটি পৌঁছে যায় দেশের নাটকপ্রেমীদের ঘরে ঘরে। এবার সেই দীর্ঘ যাত্রা শেষে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাপরিচালক ও প্রখ্যাত নির্মাতা-প্রযোজক মুস্তাফিজুর রহমান। তিন দিন আগে তাঁর মৃত্যু হলেও বিদেশে থাকা দুই ছেলে দেশে ফেরার অপেক্ষায় মরদেহ রাখা হয়েছিল ঢাকার মহাখালীর একটি হাসপাতালের হিমঘরে। দুই সন্তান ফিরে আসার পর আজ বুধবার জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।

ছোট ছেলে রাজিন অভি মুস্তাফিজ অস্ট্রেলিয়ার সিডনি থেকে এবং বড় ছেলে তানভীর রানা মুস্তাফিজ কানাডার টরন্টো থেকে দেশে ফেরার পর পরিবারের সিদ্ধান্তে আজ মুস্তাফিজুর রহমানের দাফনের আয়োজন করা হয়। প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন মুস্তাফিজুর রহমানের স্ত্রী সংগীতশিল্পী রওশন আরা মুস্তাফিজ।

আজ সকাল ১০টায় মুস্তাফিজুর রহমানের মরদেহ নেওয়া হয় দীর্ঘদিনের কর্মস্থল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনে। সেখানে সহকর্মী ও শুভানুধ্যায়ীদের শ্রদ্ধা নিবেদন শেষে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ নেওয়া হয় চ্যানেল আই কার্যালয়ে, যেখানে দুপুর পৌনে ১২টায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বিটিভির সাবেক মহাব্যবস্থাপক ম. হামিদ, চলচ্চিত্র পরিচালক হাবিবুল ইসলাম, যন্ত্রসংগীতশিল্পী গাজী আবদুল হাকিম, অভিনয়শিল্পী আফসানা মিমি প্রমুখ।

চ্যানেল আইয়ে জানাজা শেষে মরদেহ নেওয়া হয় উত্তরা ৩ নম্বর সেক্টর জামে মসজিদে। সেখানে বাদ জোহর তৃতীয় ও শেষ জানাজা শেষে ঢাকার বনানী কবরস্থানে মুস্তাফিজুর রহমানকে দাফন করা হয়েছে বলে জানিয়েছেন তাঁর ছোট ছেলে রাজিন অভি মুস্তাফিজ।

গত রোববার, ২৬ জুলাই সন্ধ্যায় বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মুস্তাফিজুর রহমানকে দ্রুত উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

মুস্তাফিজুর রহমান ছিলেন বাংলাদেশ টেলিভিশনের সোনালি সময়ের অন্যতম প্রধান নির্মাতা ও প্রযোজক। তাঁর প্রযোজনায় নির্মিত ‘সময়-অসময়’, ‘এইসব দিনরাত্রি’, ‘পারলে না রুমকি’ ও ‘শঙ্খনীল কারাগার’সহ বহু নাটক দর্শকমহলে আজও সমানভাবে সমাদৃত। পরবর্তী সময়ে বিটিভির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন ছাড়াও বাংলাভিশন ও গাজী টিভির (জিটিভি) প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে দেশের টেলিভিশন সম্প্রচারব্যবস্থার বিকাশে অনন্য অবদান রাখে

পারিবারিক সূত্রে জানা গেছে, মুস্তাফিজুর রহমান ১৯৪৩ সালের ২৭ জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন। মুস্তাফিজুর রহমানের দুই ছেলের মধ্যে বড় ছেলে তানভীর রানা মুস্তাফিজ কানাডার একটি ব্যাংকে চাকরি করছেন আর ছোট ছেলে রাজিন অভি মুস্তাফিজ অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্য সরকারের অপারেশনস কর্মকর্তা (রাজস্ব)

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Advertise with us
আরও বিবেকবার্তা সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম