পরজন্ম
শাম্মী তুলতুল
তুমি কি কখনো ভেবেছ, পৃথবীর মায়া ত্যগ করে,
তুমি আমি পাড়ির দিব অচিন পাড়ায়?
তুমি কি চিন্তায় এনেছ সমুদ্রের সুন্দর শো -শো শব্দ
শোনা বন্ধ করে দিবে আমাদের দুই কর্ণ।
আচ্ছা ভেবেছ কি, আমরা আলাদা হয়ে কীভাবে থাকব?
পাপ – পূণ্যের হিসেব ত এই জনমে রাখিনি।
পর জনমে কি করে আমি তোমায় পাবো?
ভেবেছ কি দুটি আত্মার কি পরিণতি হবে?
কেউ কাউকে দেখব না, এই চোখে।
শুধু অশ্রু গড়ানো শক্ত হয়ে যাবে,
ভেবে আগেই মরব,কেন হিসেব করিনি পরজন্মের।