Advertise with us
সম্পূর্ণ নিউজ বিবেকবার্তা

প্রচ্ছদ / সারাদেশ
৯:৪১ অপরাহ্ণ, ৩০ জুলাই ২০২৬

সাপাহারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ, মহিলা সহ আহত-৩

সাপাহারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ, মহিলা সহ আহত-৩
নয়ন বাবু, সাপাহার (নওগাঁ):
১ মিনিটে পড়ুন |

নওগাঁর সাপাহার উপজেলার ভাবুক গ্রামে জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক পক্ষের তিনজন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভাবুক মৌজার ৭২ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে মৃত তামুজ উদ্দীনের ছেলে সাইফুল (৪০) গং এবং জালাল উদ্দীনের ছেলে আইনুল গংয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল প্রায় ৯টার দিকে সাইফুল (৪০) এর নেতৃত্বে অজ্ঞাতনামা আরও ৩৫-৪০ জন নারী-পুরুষ দেশীয় অস্ত্র নিয়ে বিবাদমান জমিতে প্রবেশ করে সেখানে থাকা আমগাছ কেটে জমি দখলের চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।

এ সময় উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটে। এতে আইনুল পক্ষের বাবুর স্ত্রী নুরজাহান, মৃত ইউসুফের স্ত্রী ফিরুজা এবং ইউসুফের ছেলে মোজাম্মেল গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Advertise with us
আরও বিবেকবার্তা সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম