Advertise with us
সম্পূর্ণ নিউজ বিবেকবার্তা

প্রচ্ছদ / সারাদেশ
২:৫৯ পূর্বাহ্ণ, ১৫ জুলাই ২০২৬

চট্টগ্রামে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা: অপরাধীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম, ইন্টারনেট বন্ধের হুঁশিয়ারি

চট্টগ্রামে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা: অপরাধীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম, ইন্টারনেট বন্ধের হুঁশিয়ারি
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

চট্টগ্রাম নগরে এক ব্যবসায়ীর কাছে ২ কোটি টাকা চাঁদা দাবি এবং তাঁর ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে সশস্ত্র হামলার ঘটনায় জড়িত কাউকে দুই দিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনার প্রতিবাদে এবং ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রাম বিভাগে ইন্টারনেট সেবা বন্ধের হুঁশিয়ারি দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।

​আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আলটিমেটাম দেওয়া হয়। সংবাদ সম্মেলন শেষে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন চট্টগ্রামের বিভিন্ন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের শতাধিক কর্মকর্তা-কর্মচারী।

​লিখিত বক্তব্যে আইএসপিএবি চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক রাজিব শাহরিয়ার জানান, গত শনিবার নগরের বাকলিয়া অ্যাকসেস রোড এলাকার ‘ডিজিটাল ডট নেট’ (ডিডিএন) নামের প্রতিষ্ঠানের মালিক আদিল বিন মামুনের কাছে বিদেশি নম্বর থেকে ফোন করে ২ কোটি টাকা চাঁদা দাবি করা হয়। নিজেকে বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারী ‘ডেভিড ইমন’ পরিচয় দিয়ে এই চাঁদা চাওয়া হয়। এর পরদিন সোমবার দুপুরে একদল সশস্ত্র সন্ত্রাসী ওই প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং ৩৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এই ঘটনার পর থেকে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

​সংবাদ সম্মেলনে আইএসপিএবি নেতারা চার দফা দাবি পেশ করেন:

  • ​ডিডিএন কার্যালয়ে হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।
  • ​দেশের সব আইএসপি প্রতিষ্ঠান ও নেটওয়ার্ক অবকাঠামোর নিরাপত্তা জোরদার করা।
  • ​আইএসপি খাতে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের দ্রুত তদন্ত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া।
  • ​ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগ গ্রহণ।

​আইএসপিএবির নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, জনস্বার্থের কথা বিবেচনা করে এখনো ইন্টারনেট সেবা সচল রাখা হয়েছে। তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি অপরাধীদের গ্রেপ্তার করা না হয়, তাহলে তারা কঠোর কর্মসূচি হিসেবে পুরো চট্টগ্রাম বিভাগে ইন্টারনেট সেবা বন্ধ করে দিতে বাধ্য হবেন।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Advertise with us
আরও বিবেকবার্তা সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম