Advertise with us
সম্পূর্ণ নিউজ বিবেকবার্তা

প্রচ্ছদ / শিক্ষা
১০:২১ অপরাহ্ণ, ৭ জুলাই ২০২৬

এইচএসসি পরীক্ষার প্রশ্ন নিয়ে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ

এইচএসসি পরীক্ষার প্রশ্ন নিয়ে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

চলমান এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র গ্রহণ, সংরক্ষণ, প্রেরণ ও বিতরণে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

মঙ্গলবার কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক নোটিশে সব পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টি সব শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকসহ সরকারি বিভিন্ন দপ্তরকেও অবগত করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, এইচএসসি পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, স্বচ্ছ ও প্রশ্নপত্রের সর্বোচ্চ গোপনীয়তা নিশ্চিত করার লক্ষ্যে কেন্দ্রে প্রশ্নপত্র গ্রহণ, সংরক্ষণ, পরীক্ষা কক্ষে প্রেরণ এবং পরীক্ষার্থীদের মধ্যে বিতরণের প্রতিটি ধাপে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে।

বিশেষভাবে লক্ষ রাখতে হবে, পরীক্ষার কক্ষে প্রয়োজনের অতিরিক্ত কোনো প্রশ্নপত্র দেওয়া যাবে না। প্রশ্নপত্র বিতরণ শেষে অব্যবহৃত প্রশ্নপত্র তাৎক্ষণিকভাবে নির্ধারিত পদ্ধতিতে নিরাপদে সংরক্ষণ করতে হবে এবং কোনো অবস্থাতেই প্রশ্নপত্র বা তার কোনো অংশ পরীক্ষা কক্ষের বাইরে নেওয়া যাবে না।

এ বিষয়ে সংশ্লিষ্ট সব কর্মকর্তা, কক্ষ পরিদর্শক ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান এবং নির্দেশনাসমূহ কঠোরভাবে অনুসরণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Advertise with us
আরও বিবেকবার্তা সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম