Advertise with us
সম্পূর্ণ নিউজ বিবেকবার্তা

প্রচ্ছদ / সারাদেশ
১২:১২ এএম, ২১ সেপ্টেম্বর ২০২৬

সাপাহারে চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান শাহ চৌধুরীর উঠান বৈঠক অনুষ্ঠিত

সাপাহারে চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান শাহ চৌধুরীর উঠান বৈঠক অনুষ্ঠিত
নয়ন বাবু, সাপাহার (নওগাঁ):
১ মিনিটে পড়ুন |

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর সাপাহার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপির মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান শাহ চৌধুরী উঠান বৈঠক করেছেন।

রবিবার সন্ধ্যায় উপজেলার মানিকুড়া দিঘীপাড়া মন্দির প্রাঙ্গণে স্থানীয় এলাকাবাসীর সঙ্গে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে মিজানুর রহমান শাহ চৌধুরী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তাঁর বিভিন্ন পরিকল্পনা ও এলাকার উন্নয়ন ভাবনা তুলে ধরেন। এ সময় তিনি দলীয় সমর্থন প্রত্যাশা করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন।

উঠান বৈঠকে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর


Advertise with us
Advertise with us
আরও বিবেকবার্তা সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম