Advertise with us
সম্পূর্ণ নিউজ বিবেকবার্তা

প্রচ্ছদ / সারাদেশ
১:১৩ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৬

পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন

পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন
জেভিন ত্রিপুরা
২ মিনিটে পড়ুন |

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন এবং সাম্প্রতিক সরকারি উদ্যোগ নিয়ে আপত্তি জানিয়ে রাঙামাটিতে মানববন্ধন করেছেন বিভিন্ন নাগরিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
রোববার সকাল ১০টায় রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে আয়োজিত কর্মসূচিতে বক্তারা পার্বত্য চট্টগ্রাম বিষয়ে সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত পুনর্বিবেচনা, সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা এবং চুক্তি বাস্তবায়নের জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানান।

বাংলাদেশ আদিবাসী ফোরামের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন শিক্ষাবিদ শিশির চাকমা, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সহ-সভাপতি অ্যাডভোকেট ভবতোষ দেওয়ান, স্বপন কুমার মল্লিক, লোমা লুসাই, ইন্দুলাল চাকমা ও শ্যামা চাকমাসহ নাগরিক সমাজের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন ছাড়া দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়—এমন মত তারা তুলে ধরেন। একই সঙ্গে সরকারের গঠিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয়, নির্বাহী ও পরামর্শক কমিটির কাঠামো ও কার্যক্রম নিয়েও তারা আপত্তি জানান। এসব কমিটি গঠনের বিষয়ে সরকারের পক্ষ থেকে শান্তি, নিরাপত্তা, সমন্বয় ও উন্নয়ন কার্যক্রম জোরদারের কথা বলা হয়েছে।

মানববন্ধন থেকে চার দফা দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে—পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী নিয়োগ না দেওয়া, প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে সংশ্লিষ্ট দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া, নতুন তিন কমিটির কার্যক্রম বাতিল করে বিদ্যমান উচ্চপর্যায়ের কমিটিগুলো পুনর্গঠন এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের জন্য সময়বদ্ধ রোডম্যাপ ঘোষণা।
কর্মসূচি শেষে আয়োজকদের একটি প্রতিনিধি দল দাবিসংবলিত স্মারকলিপি রাঙামাটি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করে।

এ বিভাগের আরও খবর


Advertise with us
Advertise with us
আরও বিবেকবার্তা সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম