Advertise with us
সম্পূর্ণ নিউজ বিবেকবার্তা

প্রচ্ছদ / সারাদেশ
৬:১৮ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৬

সাপাহারে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সাপাহারে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
নয়ন বাবু, সাপাহার (নওগাঁ):
১ মিনিটে পড়ুন |

মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করার লক্ষ্যে নওগাঁর সাপাহারে স্কুল শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সাপাহার থানা ও পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন নওগাঁর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম।

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন রেজার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) অরুপ সরকার, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু) এবং পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব, মাদকের বিস্তার রোধ এবং সাইবার অপরাধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় শিক্ষার্থীদের মাদক ও অনলাইনভিত্তিক অপরাধ থেকে দূরে থাকার পাশাপাশি সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানানো হয়।

অপরদিকে বেলা ১১ টার সময় নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ হলরুমে উপস্থিত থেকে মুক্ত স্কাউটের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট বিতরন করেন।

এ বিভাগের আরও খবর


Advertise with us
Advertise with us
আরও বিবেকবার্তা সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম