নওগাঁর সাপাহারে ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচির (আইডিপি) আওতায় ‘ক্যাপাসিটি ফর চেঞ্জ: এমপাওয়ারিং গ্রাসরুটস সিভিল সোসাইটি’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. আবু ফেরদৌস, উপজেলা মৎস্য অফিসার শামিম রেজা ও কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মনিরুজ্জামান টকি।
এ সময় ব্র্যাকের প্রোগ্রাম ম্যানেজার (আইডিপি) মো. আব্দুর রাজ্জাক, ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর এ কে আজাদ, আঞ্চলিক ব্যবস্থাপক (আইডিপি) বিজয় টিগ্গা এবং আঞ্চলিক ব্যবস্থাপক (সিইআইপি) ড. জিল্লুর রহমান উপস্থিত ছিলেন।
সভায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও বাস্তবায়ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। তৃণমূল পর্যায়ে নাগরিক সমাজের সক্ষমতা বৃদ্ধি, স্থানীয় উন্নয়ন কার্যক্রমে জনগণের অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং সামাজিক উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি, এনজিও কর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও ব্র্যাকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।