Advertise with us
সম্পূর্ণ নিউজ বিবেকবার্তা

প্রচ্ছদ / বিনোদন
৩:১৪ অপরাহ্ণ, ২১ জুলাই ২০২৬

ভাবছিলাম জিতলে ফুটাব কিন্তু নষ্ট হয়ে যাবে তো..

ভাবছিলাম জিতলে ফুটাব কিন্তু নষ্ট হয়ে যাবে তো..
ওয়াসিম রেজা
২ মিনিটে পড়ুন |

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার হার মেনে নিতে পারেননি দেশের শোবিজ অঙ্গনের অনেক তারকা। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ প্রকাশ করেছেন হতাশা, কেউ লিখেছেন প্রিয় দলের প্রতি অকুণ্ঠ ভালোবাসার কথা, জানিয়েছেন মেসির প্রতি ভালোবাসার কথা। আবার কেউ অভিনন্দন জানিয়েছেন নতুন চ্যাম্পিয়নকেও। আর্জেন্টিনার পরাজয় ঘিরে তারকাদের এমন আবেগময় প্রতিক্রিয়াই উঠে এসেছে তাঁদের ফেসবুক পোস্টে।

এরফান সাজ্জদ

শুরু থেকেই খেলা নিয়ে ফেসবুকে সরব ছিলেন অভিনেতা ইরফান সাজ্জাদ। তিনি লিখেছেন, ‘২০০৬ সালেই প্রথম মেসিকে চেনা! এর পর থেকে মেসির সঙ্গে সঙ্গে বড় হয়ে গেছি! ফুটবলে অনেক বিস্ময় বালক এসেছে আবার হারিয়ে গিয়েছে! কিন্তু মেসির মতো কেউ আসেনি! আর্জেন্টিনাকে অপছন্দ করার কারণে আপনারা হয়তো মেসিবিদ্বেষী হতে পারেন, কিন্তু মেসির চলে যাওয়ার পর বুঝবেন মেসি আসলে কী ছিল ফুটবলের জন্য। ২০ বছর ধরে ফুটবলকে রাঙিয়ে রাখা এই মানুষটা এই বিশ্বকাপে যা খেলল তা অবিশ্বাস্য!

কেয়া পায়েল

অভিনেত্রী কেয়া পায়েল ধরেই নিয়েছিলেন আর্জেন্টিনা জিতবে। এ জন্য আতশবাজির ব্যবস্থা করছিলেন। কিন্তু হেরে যায় পছন্দের দল। তারপরেও উৎসবের আমেজে ছিলেন পায়েল। তিনি লিখেছেন, ‘ভাবছিলাম জিতলে ফুটাব; কিন্তু নষ্ট হয়ে যাবে তো, তাই আরকি।

তৌসিফ মাহবুব

মেসির বিদায়ে অভিনেতা তৌসিফ মাহবুব লিখেছেন, ‘আজ হয়তো দিনটা আমাদের ছিল না। ট্রফির চেয়েও বড় তোমাদের দেওয়া অসংখ্য স্মৃতি আর আনন্দ। মেসি আর আর্জেন্টিনা, তোমাদের প্রতি ভালোবাসা চিরকালীন।’

রওনক হাসান

মেসির বিদায় কষ্ট দিয়েছে অভিনেতা রওনক হাসানকে? এই নিয়ে রওনক লিখেছেন, ‘বিশ্বকাপজয়ী কুকুরেয়া ঘোষণা দিয়েছিলেন স্পেন বিশ্বকাপ জিতলে তিনি আর জাতীয় দলে খেলবেন না। আমি তাঁর সঙ্গে একমত। একবার কেউ বিশ্বকাপ জিতে গেলে তাঁর আর বিশ্বকাপ খেলা উচিত নয়! আজ মেসির কান্না আমাকে কষ্ট দিয়েছে। সেমিফাইনালে এমবাপ্পের হতাশা আমাকে ব্যথিত করেছে। আমি তাঁদের বিশ্বকাপ জয়ের মুহূর্তটাই মনে রাখতে চাই!’

মৌনিতা খান ঈশানা

অভিনেত্রী মৌনিতা খান ঈশানা তাঁর ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘তোমাকে খেলতে দেখা মানেই আবেগের এক দীর্ঘ যাত্রা—উচ্ছ্বাস, গর্ব, কখনো আবার হৃদয়ভাঙার কষ্ট। কিন্তু সবকিছুর মধ্যেও তুমি আমাদের শিখিয়েছ, গভীরভাবে অনুভব করা দোষের নয়; মুহূর্তটা ভারী হয়ে উঠলে কেঁদে ফেলাও স্বাভাবিক। তুমি শুধু একজন ফুটবলার নও, তুমি এক আবেগ। সবকিছুর জন্য ধন্যবাদ। ফল যা–ই হোক, আমরা সব সময় তোমার পাশেই থাকব।’

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Advertise with us
আরও বিবেকবার্তা সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম