Advertise with us
সম্পূর্ণ নিউজ বিবেকবার্তা

প্রচ্ছদ / জাতীয়
৮:০৯ অপরাহ্ণ, ৯ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীর হাত ধরে শুরু জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও পরিবেশ মেলা

প্রধানমন্ত্রীর হাত ধরে শুরু জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও পরিবেশ মেলা
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৬ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬। এ বছরের আয়োজনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে ১১টায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী এ কর্মসূচির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পরিবেশ সংরক্ষণ, বন্যপ্রাণী রক্ষা এবং দেশব্যাপী বৃক্ষরোপণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় পরিবেশ পদক-২০২৫, বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার-২০২৬ এবং জাতীয় বৃক্ষরোপণ পুরস্কার-২০২৫ বিজয়ীদের হাতে তুলে দেন। পাশাপাশি সামাজিক বনায়ন কর্মসূচির উপকারভোগীদের মধ্যে লভ্যাংশের চেক বিতরণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ, মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, প্রধান বন সংরক্ষকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে প্রতীকী বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এ সময় তিনি একটি করে জলপাই, জারুল ও নিম গাছের চারা রোপণ করেন। পরিবেশ সংরক্ষণ এবং দেশজুড়ে সবুজায়নের গুরুত্ব তুলে ধরতেই এই প্রতীকী বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

পরে প্রধানমন্ত্রী রাজধানীর পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত জাতীয় বৃক্ষমেলা ও পরিবেশ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পরিবেশ সংরক্ষণ, বনসম্পদ উন্নয়ন, জীববৈচিত্র্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং টেকসই উন্নয়নসংক্রান্ত বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে অবহিত হন।

সংশ্লিষ্টরা জানান, পরিবেশ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিকে আরও গতিশীল করা, বনভূমি সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যেই এ বছরের বিশ্ব পরিবেশ দিবস, পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান আয়োজন করা হয়েছে।

সরকারের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং একটি টেকসই ও সবুজ বাংলাদেশ গড়ে তোলার প্রচেষ্টাকে আরও বেগবান করবে।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Advertise with us
আরও বিবেকবার্তা সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম