Advertise with us
সম্পূর্ণ নিউজ বিবেকবার্তা

প্রচ্ছদ / সারাদেশ
৬:০৩ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৬

শেরপুর সীমান্তে ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ

শেরপুর সীমান্তে ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী সন্ধ্যাকুড়া এলাকায় অভিযান চালিয়ে ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১৩ সেপ্টেম্বর) রাতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) পরিচালিত বিশেষ অভিযানে মালিকবিহীন অবস্থায় এসব মদ জব্দ করা হয়। জব্দকৃত মদের আনুমানিক মূল্য ৪ লাখ ৯ হাজার ৫০০ টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও নজরদারি চালানো হচ্ছে। মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় ভারতীয় মদসহ বিভিন্ন ধরনের অবৈধ পণ্য পাচার ঠেকাতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।

এ বিভাগের আরও খবর


Advertise with us
Advertise with us
আরও বিবেকবার্তা সংবাদ


Design and Development by : webnewsdesign.com