Advertise with us
সম্পূর্ণ নিউজ বিবেকবার্তা

প্রচ্ছদ / সারাদেশ
৯:২৭ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৬

সাভারে ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাভারে ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ঢাকার সাভারে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর) এর পৃথক বিশেষ অভিযানে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সাভার মডেল থানার আমিনবাজার বড়দেশী ও কাঞ্চনপুর বেদেপল্লী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলা পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে পৃথক অভিযানে ডিবির কর্মকর্তারা অংশ নেন।

প্রথম অভিযানে শুক্রবার দুপুর সাড়ে ১টার দিকে সাভার থানাধীন আমিনবাজার বড়দেশী পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে জুলিয়া আক্তার জুলি (৪২) নামে এক নারীকে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।

অপর অভিযানে সন্ধ্যা ৬টা ৫ মিনিটে সাভার মডেল থানাধীন কাঞ্চনপুর বেদেপল্লী এলাকায় অভিযান চালিয়ে মোসাঃ হাসি আক্তার (৩৮) নামে এক নারীকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ১২ গ্রাম এবং আনুমানিক মূল্য ৩৬ হাজার টাকা।

এছাড়া রাত সাড়ে ৯টার দিকে আমিনবাজার বড়দেশী পশ্চিমপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে মোসাঃ মাফিয়া (৪৫) নামে আরও একজনকে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ১২ হাজার টাকা।

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তার জুলিয়া আক্তার জুলির বিরুদ্ধে দুটি মাদক মামলা এবং হাসি আক্তারের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিভাগের আরও খবর


Advertise with us
Advertise with us
আরও বিবেকবার্তা সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম