Advertise with us
সম্পূর্ণ নিউজ বিবেকবার্তা

প্রচ্ছদ / বিশ্ব সংবাদ
৩:৩৩ পিএম, ২৪ জুলাই ২০২৬

দিল্লির বিক্ষোভস্থলে মোবাইল ডেটা সেবা বন্ধের নির্দেশ ভারত সরকারের

দিল্লির বিক্ষোভস্থলে মোবাইল ডেটা সেবা বন্ধের নির্দেশ ভারত সরকারের
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে টানা বিক্ষোভ চলছে দিল্লিতে। বিক্ষোভস্থল ও এর আশপাশে মোবাইল ডেটা সেবা সাময়িকভাবে বন্ধ রাখতে টেলিকম সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্র বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

সূত্রগুলোর দাবি, সংস্থাগুলো এই নির্দেশ মেনে নিয়েছে।

এ বিষয়ে ভারত সরকার ও টেলিযোগাযোগ বিভাগের সঙ্গে যোগাযোগ করে রয়টার্স। তবে তাদের কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শীর্ষ ভারতীয় টেলিকম সংস্থা মুকেশ আম্বানির জিও, ভারতী এয়ারটেল ও ভোডাফোন-আইডিয়াও মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

রয়টার্সের সাংবাদিকরা জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় মধ্য দিল্লির অনেক অংশে কোনো মোবাইল ডেটা সংযোগ ছিল না। বিক্রেতা, দোকানদার এবং রেস্তোরাঁগুলো অভিযোগ করেছে যে তারা ডিজিটাল পেমেন্ট গ্রহণ করতে পারছিল না।

গত মাস থেকে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ চলছে।

সূত্র: দ্য টেলিগ্রাফ

এ বিভাগের আরও খবর

চাপের মুখে পিছু হটছেন শুভেন্দু
২ মাস আগে

Advertise with us
Advertise with us
আরও বিবেকবার্তা সংবাদ


Design and Development by : webnewsdesign.com