Advertise with us
সম্পূর্ণ নিউজ বিবেকবার্তা

প্রচ্ছদ / বিশ্ব সংবাদ
১২:৫৩ পিএম, ২৫ জুলাই ২০২৬

ইরানের সঙ্গে আলোচনা চলছে: ট্রাম্প

ইরানের সঙ্গে আলোচনা চলছে: ট্রাম্প
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আলোচনা চললেও ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না এবং ওয়াশিংটন সামরিকভাবেও প্রস্তুত রয়েছে বলে সতর্ক করেছেন তিনি।

স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে পারমাণবিক উদ্ভাবনসংক্রান্ত একটি বিশেষ সভা ডেকেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে উপস্থিত সাংবাদিকদের মূল আগ্রহ দ্রুতই ইরান পরিস্থিতির দিকে মোড় নেয়।

সম্প্রতি ইরানের ওপর সম্ভাব্য বড় ধরনের হামলার ইঙ্গিতসংক্রান্ত মন্তব্য নিয়ে ট্রাম্পের কাছে জানতে চান সাংবাদিকেরা। জবাবে ট্রাম্প জানান, ওয়াশিংটন বর্তমানে তেহরানের সঙ্গে আলোচনায় রয়েছে।

ট্রাম্পের এই বক্তব্য চলতি সপ্তাহে অন্য মার্কিন কর্মকর্তাদের দেওয়া বার্তাগুলোর সঙ্গে সাংঘর্ষিক। এত দিন মার্কিন প্রশাসন ইঙ্গিত দিয়ে আসছিল যে কূটনীতির সুযোগ প্রায় শেষ এবং মূল মনোযোগ সামরিক পদক্ষেপের দিকেই।

আলোচনা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা না দিলেও ট্রাম্প বলেন, ‘ইরান বিষয়টিকে এখন বেশ গুরুত্বের সঙ্গে নিচ্ছে, এবং তাদের তা নেওয়াও উচিত।’

একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র এখনো পুরোপুরি প্রস্তুত রয়েছে।

ট্রাম্প আরো জানান, ইরানের সঙ্গে এই আলোচনায় তার মন্ত্রিসভার শীর্ষ সদস্যরা যুক্ত রয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নাম বিশেষভাবে উল্লেখ করেন তিনি।

চলমান সংঘাতের প্রেক্ষাপটে তার কৌশল বা স্থান ত্যাগের পথ কেমন হবে—এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট জানান, তার দৃষ্টিতে সম্ভাব্য বেশ কয়েকটি পথ রয়েছে। তবে তিনি এ বিষয়ে বিশদ কোনো ব্যাখ্যা দেননি।

বার্তার শেষভাগে ট্রাম্প স্পষ্ট করে দেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না। তবে কোনো চুক্তি করার বিষয়ে তার কোনো তাড়াহুড়ো নেই বলেও উল্লেখ করেন তিনি।

আলজাজিরা

এ বিভাগের আরও খবর

চাপের মুখে পিছু হটছেন শুভেন্দু
২ মাস আগে

Advertise with us
Advertise with us
আরও বিবেকবার্তা সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম