Advertise with us
সম্পূর্ণ নিউজ বিবেকবার্তা

প্রচ্ছদ / রাজনীতি
১২:১০ এএম, ১৫ জুলাই ২০২৬

আইনশৃঙ্খলার উন্নতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর তৎপরতা নেই: নাহিদ ইসলাম

আইনশৃঙ্খলার উন্নতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর তৎপরতা নেই: নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

সংবিধান সংশোধন নিয়ে ব্যস্ত থাকলেও দেশের আইনশৃঙ্খলার উন্নতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর তৎপরতা নেই বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম।

মঙ্গলবার বিকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় নারীশক্তি আয়োজিত জুলাই নারী সমাবেশে এ অভিযোগ করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, নির্বাচিত সরকার এলে আইনশৃঙ্খলা ব্যবস্থা ঠিক হবে ভেবেছিল সবাই। কিন্তু অবস্থা আরও খারাপ হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অনেক কাজে ব্যস্ত এবং সংবিধান সংশোধনে ব্যস্ত। কিন্তু আইনশৃঙ্খলার উন্নতিতে তার তৎপরতা নেই।

তিনি বলেন, চব্বিশের ১৪ জুলাই ঐতিহাসিক দিন। তখন এই দিন যেই রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়েছিলাম সেই রাষ্ট্রপতি এখনো বহাল। ১৪ জুলাই নারীদের অবদানের কারণে ১৫ জুলাই নারীদের ওপর টার্গেট করা হয়েছিল। নারীদের ওপর হামলার দৃশ্য বিশ্বব‍্যাপী ছড়িয়ে পড়ে।

নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানে নারীদের অংশগ্রহণ অবদান আত্মত্যাগী আমরা সবসময় বলি। নারী কোটার বিরুদ্ধে গিয়ে যৌক্তিক কোটা সংস্কারের দাবিতে নারী পুরুষ সবাই রাস্তায় নেমেছিল। নারীরা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল দেখে তাদের ওপর নানাভাবে টার্গেট করা হয়। তবে আন্দোলন পরবর্তী সময়ে নারীদের আমরা সেই স্পেসটা করে দিতে পারি নেই। তবুও নারীরা আমাদের সঙ্গে রয়েছে। নারী শক্তির প্রতি আমাদের প্রত‍্যাশা থাকবে নারীদের রাজনৈতিক সামাজিক সুরক্ষা নিশ্চিত করা।

প্রান্তিক নারীদের খোঁজ-খবর রাখতে পারেননি জানিয়ে তিনি বলেন, ‘নারী শক্তির প্রতি আহ্বান থাকবে নারীদের দাবিগুলো বাস্তবায়নে কাজ করবে।

জুলাই গণহত্যার বিচার দাবি জানিয়ে নাহিদ বলেন, এ সরকার এসে আইসিটি ট্রাইব্যুনাল সরিয়ে দিয়েছে কেন দিয়েছে জানি না। ইনুর ১০ বছরের সাজা দিয়েছে সেটা কোনোভাবে কাম্য নয়।

এ বিভাগের আরও খবর


Advertise with us
Advertise with us
আরও বিবেকবার্তা সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম