Advertise with us
সম্পূর্ণ নিউজ বিবেকবার্তা

প্রচ্ছদ / রাজনীতি
১২:১৮ এএম, ১০ জুলাই ২০২৬

বিএনপি ক্ষমতায় এসে জনগণের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে

বিএনপি ক্ষমতায় এসে জনগণের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বিএনপি ক্ষমতায় এসে জনগণকে বিদ্যুতের পরিবর্তে হারিকেন ও মোমবাতি ধরিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

বৃহস্পতিবার বিকেলে ফেনীর সোনাগাজী পৌরসভা চত্বরে গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন দাবিতে এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা’র উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সভায় হাসনাত আবদুল্লাহ বলেন, “জুলাইয়ের পক্ষের শক্তি হিসেবে আমরা মানুষের প্রত্যাশা পূরণ করতে পারিনি। চব্বিশের গণঅভ্যুত্থানে যারা রক্ত দিয়েছেন, সেই রক্তের দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করতে পারিনি।”

তিনি বলেন, দেশে এখনো মাদক, দুর্নীতি ও চাঁদাবাজি পুরোপুরি বন্ধ হয়নি। বেকারত্ব কমেনি, দ্রব্যমূল্যের চাপও কমেনি। তাঁর দাবি, গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন সরকার এলেও সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে বিভাজনের রাজনীতি এখনো বিদ্যমান।

এনসিপির এই নেতা অভিযোগ করেন, “চাঁদাবাজি ও দুর্নীতির পরিবর্তন চাওয়া হলেও অনেক ক্ষেত্রে শুধু পক্ষের পরিবর্তন হয়েছে।” তিনি বলেন, সোনাগাজীতে আগে এক পক্ষ বালুর ব্যবসা করত, এখন আরেক পক্ষ করছে; আগে এক পক্ষ মামলা বাণিজ্য করত, এখন অন্য পক্ষ করছে।

কর্মসংস্থান প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম কারণ ছিল বেকারদের কর্মসংস্থানের দাবি। কিন্তু এখনো বেকারদের কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব হয়নি। তিনি বলেন, সরকারপ্রধান এক কোটি কর্মসংস্থানের কথা বললেও গত ছয় মাসে প্রত্যাশিত কর্মসংস্থান সৃষ্টি হয়নি।

বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে বিএনপির সমালোচনা করে তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় এসে জনগণের হাতে বিদ্যুতের পরিবর্তে হারিকেন ও মোমবাতি ধরিয়ে দিয়েছে।” তিনি আরও বলেন, জনগণের প্রকৃত অবস্থা বুঝতে হলে সাধারণ মানুষের কাছে যেতে হবে।

তিনি অভিযোগ করেন, শিক্ষিত বেকার যুবকদের হাতে চাকরি তুলে দেওয়ার পরিবর্তে সমাজে মাদক ও জুয়ার বিস্তার ঘটছে।

এ বিভাগের আরও খবর


Advertise with us
Advertise with us
আরও বিবেকবার্তা সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম