Advertise with us
সম্পূর্ণ নিউজ বিবেকবার্তা

প্রচ্ছদ / রাজনীতি
৯:৩৫ অপরাহ্ণ, ৯ জুলাই ২০২৬

ইউনূস সরকারের মব কালচারের নেতৃত্বে ছিল জামায়াত: হারুনুর রশীদ

ইউনূস সরকারের মব কালচারের নেতৃত্বে ছিল জামায়াত: হারুনুর রশীদ
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

বিএনপির সাবেক এমপি হারুনুর রশীদ বলেছেন, ‘ইউনূস সরকারের মব কালচারের নেতৃত্বে ছিল জামায়াত।’

বুধবার রাতে একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে তিনি এ কথা বলেন।

হারুনুর রশীদ বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের নাম করে নির্বাচনকে দীর্ঘায়িত করার পরিকল্পনা করেছিল। দেশে কোনো আইনের শাসন ছিল না এবং একটি মব কালচার তৈরি হয়েছিল, যেখানে পুলিশ প্রশাসন মাঠে কাজ করতে সাহস পায়নি। এই পরিস্থিতির নেতৃত্বে ছিল জামায়াতে ইসলামী।’

তিনি আরো বলেন, ‘যদি দ্রুত নির্বাচন না হতো, তবে দেশের ভবিষ্যৎ কোথায় যেত, তা বলা কঠিন।

চাঁপাইনবাবগঞ্জের নির্বাচনি ইতিহাস টেনে হারুনুর রশীদ বলেন, ‘গত ৫০ বছরে জামায়াত সেখানে কোনো সিট না পেলেও এবার তিনটি সিট পেয়েছে।’ এ প্রসঙ্গে তিনি আওয়ামী লীগের সাথে জামায়াতের ‘অভ্যন্তরীণ আঁতাতের’ ইঙ্গিত দেন।

বিএনপির সাবেক সংসদ সদস্য আরো বলেন, ‘একটি সুস্থ রাজনৈতিক সংস্কৃতির জন্য সরকারি দলকে সমালোচনার জবাব দিতে হবে এবং ধৈর্য ধরতে হবে।’

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Advertise with us
আরও বিবেকবার্তা সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম