Advertise with us
সম্পূর্ণ নিউজ বিবেকবার্তা

প্রচ্ছদ / অর্থনীতি
৯:০৯ পিএম, ২১ জুন ২০২৬

৫০ বছরে প্রথমবারের মতো বিদেশি নাগরিকদের জন্য ভিসা ফি বাড়াল জাপান

৫০ বছরে প্রথমবারের মতো বিদেশি নাগরিকদের জন্য ভিসা ফি বাড়াল জাপান

জাপানের টোকিওর একটি শহরের চিত্র। ছবি: এএফপি

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

আগামী মাস থেকে বিদেশি নাগরিকদের জন্য ভিসা ফি বাড়াবে জাপান। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ৫০ বছরের মধ্যে এটিই প্রথম ফি বৃদ্ধি। ১৯ জুন (শুক্রবার) এক মন্ত্রিসভা বৈঠকে এ-সংক্রান্ত একটি আদেশ সংশোধনের মাধ্যমে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়। ১৯৭৮ সালের পর অর্থাৎ দীর্ঘ এবারই প্রথম ভিসার ফি সংশোধন করল দেশটি। খবর : জাপান টাইমস।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সিঙ্গেল-এন্ট্রি বা একবার প্রবেশের ভিসার ফি ৩ হাজার ইয়েন থেকে বাড়িয়ে ১৫ হাজার ইয়েন করা হবে। আর মাল্টিপল-এন্ট্রি বা একাধিকবার প্রবেশের ভিসার ফি ৬ হাজার ইয়েন থেকে বাড়িয়ে ৩০ হাজার ইয়েন করা হবে। আগামী ১ জুলাই বা এর পরে জমা দেয়া আবেদনগুলোর ক্ষেত্রে নতুন ফি কার্যকর হবে।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিতসু মোতেগি সংবাদ সম্মেলনে জানান, বর্তমান ভিসার ফি নির্ধারণ করা হয়েছিল ১৯৭৮ সালে। দীর্ঘ সময় পর মূল্যস্ফীতি ও বিনিময় হারের ওঠানামাকে বিবেচনায় নিয়ে ফি সংশোধন করা হয়েছে।

তিনি জানান, ‌বিভিন্ন বিষয় গভীরভাবে বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি ভিসা ফি বাড়ানোর ফলে দেশটির পর্যটন খাতে তাৎক্ষণিক কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে তারা আশা করছেন।

কেবল ভিসাই নয়, জাপানে থাকা বিদেশীদের রেসিডেন্সি স্ট্যাটাস পরিবর্তন ও থাকার মেয়াদ বাড়ানোর সর্বোচ্চ আইনি সীমা ১০ হাজার ইয়েন থেকে বাড়িয়ে ১ লাখ ইয়েন করা হচ্ছে। এছাড়া স্থায়ী বসবাসের আবেদন ফি ১০ হাজার ইয়েন থেকে বাড়িয়ে ২ লাখ ইয়েন করার পরিকল্পনা রয়েছে।

সরকার ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে এ পরিবর্তনগুলো কার্যকর করার লক্ষ্য নির্ধারণ করেছে।

উল্লেখ্য, জাপানে বিদেশী বাসিন্দাদের সংখ্যা ক্রমাগত বাড়ছে এবং ২০১৫ সালের শেষ নাগাদ এ সংখ্যা রেকর্ড ৪১ লাখ ৩০ হাজারে পৌঁছেছে।

সরকার বলছে, একটি শক্তিশালী অভিবাসন ব্যবস্থা গড়ে তুলতে জাপানকে অবশ্যই ভিসা ও রেসিডেন্সি ফি পশ্চিমা দেশগুলোর সমপর্যায়ে নিয়ে আসতে হবে। উদাহরণ হিসেবে বলা হয়েছে, বর্তমানে যুক্তরাষ্ট্রে ভিসা নবায়ন ফি প্রায় ৪২০-৪৭০ ডলার ও জার্মানিতে ৯৩-৯৮ ইউরো।

এ বিভাগের আরও খবর

কমল স্বর্ণের দাম
২ মাস আগে

Advertise with us
Advertise with us
আরও বিবেকবার্তা সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম