Advertise with us
সম্পূর্ণ নিউজ বিবেকবার্তা

প্রচ্ছদ / আইন-আদালত
৮:৩৯ পিএম, ১৯ আগস্ট ২০২৬

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্য ডা. দীপু মনি।

বুধবার দুপুরে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ডা. দীপু মনির মেয়ের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১২ ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আছে যে, উনি দিনের আলোতে সর্বোচ্চ বারো ঘণ্টার জন্য মুক্তি দিতে পারেন। এর বেশি হলে সরকারের অনুমোদনের প্রয়োজন হয়।’

ডা. দীপু মনির মেয়ের আবেদনের পর আইনি বিষয়গুলো নিয়ে তার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের এই কর্মকর্তা।

মঙ্গলবার রাতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক মন্ত্রী ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ।

এ বিভাগের আরও খবর

মুক্তি পেলেন বিচারপতি খায়রুল
৪ সপ্তাহ আগে

Advertise with us
Advertise with us
আরও বিবেকবার্তা সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম