Advertise with us
সম্পূর্ণ নিউজ বিবেকবার্তা

প্রচ্ছদ / আইন-আদালত
৮:৩৪ পিএম, ১৯ আগস্ট ২০২৬

মুক্তি পেলেন বিচারপতি খায়রুল

মুক্তি পেলেন বিচারপতি খায়রুল
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বুধবার কেরানীগঞ্জের বিশেষ কারাগার থেকে তিনি মুক্তি পান। কারা অধিদপ্তরের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বনানী থানায় করা মামলায় ১০ আগস্ট হাইকোর্ট থেকে অন্তর্বর্তী জামিন পান খায়রুল হক। এর আগে পৃথক আট মামলায় জামিন পাওয়ার পর বনানী থানার মামলায় তাকে গ্রেপ্তার করতে গত ২ জুলাই আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। ৮ জুলাই তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

গত ২৭ জুলাই নিম্ন আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে ৯ আগস্ট হাইকোর্টে জামিন আবেদন করেন খায়রুল হক। শুনানি শেষে ১০ আগস্ট আদালত তাকে অন্তর্বর্তী জামিন দেন। এরপর বুধবার তিনি কারাগার থেকে মুক্তি পান।

এ বিভাগের আরও খবর


Advertise with us
Advertise with us
আরও বিবেকবার্তা সংবাদ


Design and Development by : webnewsdesign.com