Advertise with us
সম্পূর্ণ নিউজ বিবেকবার্তা

প্রচ্ছদ / অর্থনীতি
১০:৫৬ এএম, ১৮ আগস্ট ২০২৬

অর্থবছর পরিবর্তন: ১ এপ্রিল থেকে ৩১ মার্চ নতুন সময়কাল, শুরু ২০২৮-২৯ সাল থেকে

অর্থবছর পরিবর্তন: ১ এপ্রিল থেকে ৩১ মার্চ নতুন সময়কাল, শুরু ২০২৮-২৯ সাল থেকে
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

বিদ্যমান অর্থবছর (১ জুলাই-৩০ জুন) পরিবর্তন করে নতুন সময়কাল ১ এপ্রিল থেকে ৩১ মার্চ নির্ধারণ করেছে সরকার। বর্ষা মৌসুমের কারণে অবকাঠামোগত উন্নয়ন ব্যাহত হওয়া ও জনদুর্ভোগ এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্ব অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

​পরিকল্পনা অনুযায়ী, আগামী ২০২৭-২৮ অর্থবছরকে ‘ট্রানজিশনাল’ ধরে ৯ মাসে (জুলাই-মার্চ) শেষ করা হবে এবং ২০২৮-২৯ অর্থবছর থেকে ১ এপ্রিল–৩১ মার্চ হিসেবে পুরোদমে নতুন সময়কাল কার্যকর হবে।

অর্থবছর পরিবর্তনের মূল কারণ ও পরবর্তী পদক্ষেপ:

  • বর্ষার প্রভাব রোধ: জুলাই-আগস্ট মাসে বর্ষার কারণে উন্নয়নমূলক কাজ ব্যাহত ও কাজের গুণগত মান ক্ষতিগ্রস্ত হয়। এপ্রিল-মার্চ অর্থবছর হলে বর্ষার আগেই বেশিরভাগ অবকাঠামোগত কাজ শেষ করা সম্ভব হবে।
  • সমন্বয় কমিটি: মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (NBR), অর্থ বিভাগ ও লেজিসলেটিভ বিভাগের সমন্বয়ে একটি কমিটি গঠিত হবে, যা পরবর্তী কর্মপন্থা ঠিক করবে।
  • আইন ও প্রযুক্তিগত সংস্কার: পরিবর্তনটি বাস্তবায়নে বাংলাদেশের সংবিধান ও জেনারেল ক্লজেস অ্যাক্ট, ১৮৯৭-এ প্রয়োজনীয় সংশোধনী আনার পাশাপাশি সরকারের আর্থিক ব্যবস্থাপনা সিস্টেমে প্রযুক্তিগত পরিবর্তন আনতে হবে।
এ বিভাগের আরও খবর

কমল স্বর্ণের দাম
১ দিন আগে

Advertise with us
Advertise with us
আরও বিবেকবার্তা সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম