Advertise with us
সম্পূর্ণ নিউজ বিবেকবার্তা

প্রচ্ছদ / বিশ্ব সংবাদ
১০:১৯ পিএম, ১৯ জুলাই ২০২৬

বিশ্বব্যাপী মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি

বিশ্বব্যাপী মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত ও ভ্রমণরত মার্কিন নাগরিকদের জন্য বৈশ্বিক ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। শনিবার (১৮ জুলাই) এক বিবৃতিতে এই ঘোষণা দেয়া হয়।

বিবৃতিতে বলা হয়, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত জটিল এবং যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত উত্তেজনা বৃদ্ধি পেতে পারে। তাই বিদেশে অবস্থানরত সব মার্কিন নাগরিককে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে অবস্থানরতদের সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ ও স্থানীয় নিরাপত্তা তথ্য নিয়মিত সংগ্রহ করতে উপদেশ দেয়া হয়েছে।

পররাষ্ট্র দপ্তর আরও জানায়, বিশ্বের বিভিন্ন দেশে মার্কিন নাগরিকদের নিকটস্থ মার্কিন দূতাবাস বা কনস্যুলেট থেকে জারি করা নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক ভ্রমণে বিঘ্ন ঘটতে পারে—ফ্লাইট বাতিল এবং বিভিন্ন দেশের আকাশসীমা সাময়িক বন্ধ হয়ে যাওয়ার ফলে ভ্রমণপরিকল্পনা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলে মার্কিন কূটনৈতিক স্থাপনাগুলো সম্ভাব্য হামলার ঝুঁকিতে রয়েছে এবং ইরান-সমর্থিত বিভিন্ন গোষ্ঠী বিশ্বের বিভিন্ন স্থানে মার্কিন দূতাবাস কিংবা নাগরিকদের লক্ষ্যবস্তু করতে পারে বলেও সতর্ক করেছে দেশটি।

এ অবস্থায় বিদেশে থাকা মার্কিন নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত নিকটস্থ মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে পররাষ্ট্র দপ্তর।

এ বিভাগের আরও খবর

চাপের মুখে পিছু হটছেন শুভেন্দু
২ মাস আগে

Advertise with us
Advertise with us
আরও বিবেকবার্তা সংবাদ


Design and Development by : webnewsdesign.com