Advertise with us
সম্পূর্ণ নিউজ বিবেকবার্তা

প্রচ্ছদ / অর্থনীতি
৯:০২ পিএম, ১২ জুলাই ২০২৬

জনগণের স্বার্থই সর্বোচ্চ অগ্রাধিকার, নতুন শর্তে আইএমএফের সঙ্গে আলোচনা: অর্থমন্ত্রী

জনগণের স্বার্থই সর্বোচ্চ অগ্রাধিকার, নতুন শর্তে আইএমএফের সঙ্গে আলোচনা: অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ভবিষ্যৎ ঋণ কর্মসূচিতে দেশের ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, জাতীয় স্বার্থের পরিপন্থী কোনো শর্তে বর্তমান সরকার আইএমএফের কোনো কর্মসূচিতে অংশ নেবে না।

রোববার (১২ জুলাই) সচিবালয়ে অর্থ বিভাগের সঙ্গে সফররত আইএমএফ প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী জানান, বিগত সরকারের সময় গৃহীত আইএমএফের ঋণ কর্মসূচি দেশের জনগণের স্বার্থ যথাযথভাবে রক্ষা করতে পারেনি। সে কারণে ওই কর্মসূচি থেকে বেরিয়ে এসে নতুন বাস্তবতা ও অর্থনৈতিক প্রয়োজন বিবেচনায় সম্পূর্ণ নতুন একটি ঋণ কর্মসূচি নিয়ে সরকারের সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করেছে আইএমএফ।

এর আগে দুপুরে আইএমএফের মুদ্রা ও পুঁজিবাজার বিভাগের ডেপুটি ডিভিশন প্রধান ইভো ক্রজনারের নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে অর্থ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেয়। বৈঠকে দেশের সামষ্টিক অর্থনীতি, চলমান সংস্কার কার্যক্রম, রাজস্ব ব্যবস্থাপনা, ব্যাংকিং খাত, বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

নতুন ঋণ কর্মসূচি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, “আইএমএফের আগের ঋণ কর্মসূচি থেকে বর্তমান সরকার বেরিয়ে এসেছে। জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই আমরা নতুন কর্মসূচি নিয়ে এগোচ্ছি। ঋণের কিস্তির অর্থ পাওয়া নিয়ে সরকারের কোনো উদ্বেগ নেই। দেশের স্বার্থ ক্ষুণ্ন করে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।”

তিনি আরও বলেন, পূর্ববর্তী সরকারের গৃহীত ঋণ কর্মসূচিতে জনগণের স্বার্থ পর্যাপ্তভাবে সংরক্ষিত হয়নি। তবে সেই কর্মসূচির আওতায় ষষ্ঠ কিস্তির অর্থ ছাড়

এ বিভাগের আরও খবর

কমল স্বর্ণের দাম
১ সপ্তাহ আগে

Advertise with us
Advertise with us
আরও বিবেকবার্তা সংবাদ


Design and Development by : webnewsdesign.com