Advertise with us
সম্পূর্ণ নিউজ বিবেকবার্তা

প্রচ্ছদ / অপরাধ
১:৪৮ পিএম, ৫ জুলাই ২০২৬

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণসহ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণসহ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও গোপনে ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষণ এবং পাঁচ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ইলিয়াস নামে এক যুবকের বিরুদ্ধে। সবশেষ গত বৃহস্পতিবার দুপুরে ধর্ষণচষ্টোর ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর শুক্রবার রাতে ভুক্তভোগীর পরিবারের ওপর হামলারও অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ, তার স্বামী দুবাই প্রবাসী। স্বামী বিদেশে থাকায় একই এলাকার ইলিয়াস তাকে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দিয়ে আসছিল। রাজি না হওয়ায় প্রায় ১০ মাস আগে গোপনে তার গোসলের ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল শুরু করে। ভয়ভীতি দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে বারবার তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ায় এবং সেগুলোরও ভিডিও ধারণ করে। এসব ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে বিদেশ থেকে স্বামীর পাঠানো পাঁচ লাখ টাকা হাতিয়ে নেয় ইলিয়াস।

অভিযোগে আরও বলা হয়, সবশেষ বৃহস্পতিবার দুপুরে ইলিয়াস ভুক্তভোগীর বাড়িতে গিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের চাপ দেয়। এতে রাজি না হলে আরও টাকা দাবি করেন। একপর্যায়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করলে তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে ইলিয়াসকে আটক করেন। এ সময় উপস্থিত লোকজনের সামনে টাকা নেওয়ার কথা স্বীকার করে সুযোগ বুঝে তিনি পালিয়ে যান। এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় ভুক্তভোগী আড়াইহাজার থানায় লিখিত অভিযোগ দেন।

তার দাবি, অভিযোগের তদন্ত শেষে পুলিশ চলে যাওয়ার পর রাতেই অভিযুক্ত ও তার সহযোগীরা হামলা চালিয়ে তার দেবরের স্ত্রী, বড় ভাই, চাচাতো ভাই ও ছোট ভাইকে মারধর করে আহত করেন।

থানার তদন্ত কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি ধর্ষণ ও ধর্ষণচেষ্টার অভিযোগ হওয়ায় বিস্তারিত তদন্ত চলছে। অভিযোগের সত্যতা মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযোগ দায়েরের প্রায় ১৮ ঘণ্টা পরও সেটি মামলা হিসাবে নথিভুক্ত হয়নি বলে দাবি করেছেন ভুক্তভোগীর পরিবার।

এ বিভাগের আরও খবর


Advertise with us
Advertise with us
আরও বিবেকবার্তা সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম