Advertise with us
সম্পূর্ণ নিউজ বিবেকবার্তা

প্রচ্ছদ / পর্দার সংবাদ
১:৪১ পূর্বাহ্ণ, ৪ জুন ২০২৬

রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ দিতে হবে সব দলকে : মির্জা ফখরুল

রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ দিতে হবে সব দলকে : মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

দেশে সব রাজনৈতিক দলগুলোকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চান বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশে সুন্দর, সুষ্ঠু, সহনশীল ও উদারপন্থী রাজনীতি চাই৷ সব রাজনৈতিক দলগুলোকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই। বক্তব্য রাখতে দিতে চাই, জনগণের সামনে দিতে চাই৷ তাদের মধ্য থেকে জনগণ বেছে নেবে। বুধবার (৩ জুন) বিকেলে কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে নাগরিক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি৷

বিপুল ভোটে নির্বাচিত করায় কুমারপুর এলাকাবাসীকে কৃতজ্ঞতা জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আপনাদের এলাকা ঐতিহ্যবাহী এলাকা। অধিকার রক্ষার জন্য, গণতন্ত্রের জন্য, কৃষক-ছাত্র আন্দোলন হয়েছে৷ আমরা ৭১-এর বীরদের ভুলে যাবো না৷’

ফ্যাসিস্ট সরকারের নির্যাতনে নেতা-কর্মীরা ঠিকমত ঘুমাতে পারেনি উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘আমি ভুলিনি এসব, ভুলতে পারি না৷ লুট করে নিয়ে গেছে। দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। ১৮ সালে আগের রাতে ভোট হয়ে গেছে৷’

এবারের নির্বাচনে কোনো কারচুপি হয়নি জানিয়ে মন্ত্রী বলেন, ‘বিএনপিরর ওপর আস্থা রেখেছে। তারেক রহমানের ওপর আস্থা রেখেছে। দুই-তৃতীয়াংশ ভোট পেয়েছে। একটা দল মনে করেছিল বিএনপি নেই৷ বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে৷’

এখন যারা বিএনপি করেন তাদের দায়িত্ব অনেক বেশি উল্লেখ করে তিনি বলেন, ‘জনগণ আপনাদের ওপর আস্থা রেখেছে৷ মারপিট করে ক্ষমতায় ঠিকে থাকলে হাসিনা থাকত৷ খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলো কাজ করতে সক্ষম হয়েছি৷ জনগণ বারবার বিএনপিকে ভোট দেয়৷ কারণ বিএনপি কাজ করতে পারে৷’

অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে ভূল্লী উপজেলা নির্বাহী কর্মকর্তার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন স্থানীয় সরকারমন্ত্রী।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
Advertise with us
আরও বিবেকবার্তা সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম