Advertise with us
সম্পূর্ণ নিউজ বিবেকবার্তা

প্রচ্ছদ / আন্তর্জাতিক
২:০৭ অপরাহ্ণ, ২৭ জুন ২০২৬

বিয়ে উপলক্ষে টেইলর সুইফটের ভক্তদের ভিড় সামলাতে সতর্ক পুলিশ

বিয়ে উপলক্ষে টেইলর সুইফটের ভক্তদের ভিড় সামলাতে সতর্ক পুলিশ
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

পপসম্রাজ্ঞী টেইলর সুইফট এবং কানসাস সিটি চিফসের তারকা ফুটবলার ট্রাভিস কেলসির বহুল চর্চিত বিয়েকে কেন্দ্র করে এবার নিরাপত্তার চাদরে ঢাকছে নিউ ইয়র্ক শহর। আগামী ৩ জুলাই ম্যাডিসন স্কয়ার গার্ডেনে (এমএসজি) এই তারকা জুটির জমকালো বিয়ের আসর বসতে যাচ্ছে বলে জোর গুঞ্জন ছড়িয়েছে।

এই রাজকীয় বিয়ে সরাসরি দেখার সুযোগ না পেলেও, প্রিয় তারকাকে একনজর দেখতে আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে নিউ ইয়র্কে ‘সুইফটিজ’ বা টেইলর সুইফটের অন্ধ ভক্তদের ঢল নামতে পারে বলে আশঙ্কা করছে নিউ ইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি)।

ম্যাডিসন স্কয়ার গার্ডেন এলাকাটি এমনিতেই নিউ ইয়র্কের অন্যতম ব্যস্ত এবং প্রধান পরিবহন হাবের কাছাকাছি অবস্থিত। জুন মাসে নিউ ইয়র্ক নিক্সের চ্যাম্পিয়নশিপ ম্যাচ এবং ওয়ার্ল্ড কাপের দর্শকদের কারণে এলাকাটিতে সাম্প্রতিক সময়ে ব্যাপক ভিড় লক্ষ করা গেছে। তার ওপর টেলর সুইফটের বিয়ের খবরে সেখানে ট্রাফিক ব্যবস্থা ও নিরাপত্তা বজায় রাখা পুলিশের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

কর্তব্যরত একাধিক পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ৩ জুলাইয়ের সম্ভাব্য ভক্তদের ভিড় এবং পাপারাজ্জিদের সামলানোর ব্যাপারে তাদের ইতোমধ্যেই বিশেষ নির্দেশনা ও ব্রিফিং দেওয়া হয়েছে।

নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, ম্যাডিসন স্কয়ার গার্ডেনকে বিয়ের ভেন্যু হিসেবে বেছে নেওয়া টেইলর সুইফটের জন্য বেশ বুদ্ধিমানের কাজ হবে। কারণ, এই ইনডোর অ্যারেনায় ড্রোন বা ওপর থেকে ছবি তোলার কোনো সুযোগ নেই, পাশাপাশি এখানে রয়েছে সুরক্ষিত পার্কিং ও কঠোর নিরাপত্তাব্যবস্থা। ফলে বাইরের কেউ চাইলেও ভেতরে উঁকি দিতে পারবে না।

তবে অনেকে ধারণা করছেন, পাপারাজ্জি ও উৎসুক জনতাকে আসল বিয়ের ভেন্যু থেকে দূরে রাখতে এটি কোনো সুচতুর পরিকল্পনা বা চালও হতে পারে। এর আগে প্রভাবশালী সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস প্রথম পুলিশের এই বিশেষ সতর্কতার খবরটি সামনে আনে।

সূত্র : ভ্যারাইটি

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
Advertise with us
আরও বিবেকবার্তা সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম