Advertise with us
সম্পূর্ণ নিউজ বিবেকবার্তা

প্রচ্ছদ / জাতীয়
৩:৩৮ অপরাহ্ণ, ১০ জুন ২০২৬

ভোটের দায়িত্ব পালনকালে মৃত্যু হলে ১০ লাখ টাকা পাবে পরিবার

ভোটের দায়িত্ব পালনকালে মৃত্যু হলে ১০ লাখ টাকা পাবে পরিবার

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ভোটার তালিকা প্রণয়নের দায়িত্ব পালনকালে কোনো কর্মকর্তা-কর্মচারী কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মারা গেলে তার পরিবারকে সর্বোচ্চ ১০ লাখ টাকা অনুদান দেওয়া হবে। একই সঙ্গে দায়িত্ব পালনকালে আহত, অসুস্থ বা অক্ষম হয়ে পড়া ব্যক্তিদের জন্যও বিভিন্ন হারে আর্থিক সহায়তা দেওয়ার বিধান করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১০ জুন) এ সংক্রান্ত নীতিমালার তথ্য জানিয়েছেন ইসি কর্মকর্তারা।

ইসির উপ-সচিব রাশেদুল ইসলামের স্বাক্ষরিত নীতিমালায় বলা হয়েছে, নির্বাচন ও ভোটার তালিকা কার্যক্রমে নিয়োজিত কোনো কর্মকর্তা বা কর্মচারী দুর্ঘটনা কিংবা হামলার শিকার হয়ে মারা গেলে তার পরিবার সর্বোচ্চ ১০ লাখ টাকা অনুদান পাবে। গুরুতর আহত হয়ে স্থায়ীভাবে অক্ষম হলে সর্বোচ্চ ৪ লাখ টাকা, গুরুতর আহত হয়ে সাময়িক অক্ষম হলে সর্বোচ্চ ২ লাখ টাকা এবং সাধারণভাবে আহত হলে সর্বোচ্চ ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হবে।

এছাড়া, দায়িত্ব পালনকালে আকস্মিকভাবে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করলে সর্বোচ্চ ৬ লাখ টাকা অনুদান দেওয়ার বিধান রাখা হয়েছে। গুরুতর অসুস্থ হয়ে স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে সর্বোচ্চ ৩ লাখ টাকা এবং সাময়িক অসুস্থতার ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ হাজার টাকা সহায়তা দেওয়া হবে।

নীতিমালায় আরো বলা হয়েছে, দায়িত্বরত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়ে ব্যয়বহুল চিকিৎসা নিতে হলে সর্বোচ্চ ৩ লাখ টাকা এবং সাধারণ চিকিৎসার ক্ষেত্রে সর্বোচ্চ ২ লাখ টাকা অনুদান পাওয়া যাবে।

অনুদান পেতে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা মৃত ব্যক্তির পরিবারকে নির্ধারিত পদ্ধতিতে আবেদন করতে হবে। পরে সংশ্লিষ্ট কমিটির সুপারিশের ভিত্তিতে বিষয়টি কমিশনের কাছে উপস্থাপন করা হবে। কমিশনের অনুমোদনের পর অনুদানের অর্থ প্রদান করা হবে।

ইসি কর্মকর্তারা জানান, আগে এ ধরনের সহায়তার বিষয়ে সুস্পষ্ট ও সমন্বিত নীতিমালা ছিল না। নতুন নীতিমালার মাধ্যমে অনুদান প্রদানের প্রক্রিয়া এবং উত্তরাধিকারীদের মধ্যে অর্থ বণ্টনের বিষয়টি আরো স্পষ্ট করা হয়েছে। ফলে ভবিষ্যতে এ নিয়ে জটিলতা ও বিভ্রান্তি কমবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

দাম কমছে যেসব পণ্যের
২৪ ঘণ্টা আগে

Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
Advertise with us
আরও বিবেকবার্তা সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম