Advertise with us
সম্পূর্ণ নিউজ বিবেকবার্তা

প্রচ্ছদ / আন্তর্জাতিক
৬:২৩ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৬

শেষ পর্যন্ত হাইকোর্ট থেকে জনসভার অনুমতি পেলেন মমতা, থাকছে শর্ত

শেষ পর্যন্ত হাইকোর্ট থেকে জনসভার অনুমতি পেলেন মমতা, থাকছে শর্ত
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

শর্ত সাপেক্ষে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সভা করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট । তবে কোনো মিছিল করা যাবে না। কর্মসূচির জন্য সময়সীমা এবং বেশ কিছু শর্ত দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।

আগামী শুক্রবার শ্রীরামপুরের মাহেশে কর্মসূচির পরিকল্পনা করে কালীঘাট তৃণমূল। ওই কর্মসূচিতে সাবেক মুখ্যমন্ত্রী মমতার যোগ দেওয়ার কথা রয়েছে। কালীঘাট তৃণমূল চেয়েছিল সেখানে একটি মিছিল করার। মিছিল শেষে সভা করার পরিকল্পনা ছিলো। কিন্তু পুলিশি অনুমতি ঘিরে জটিলতার জেরে বিষয়টি হাইকোর্ট পর্যন্ত গড়ায় ।

বৃহস্পতিবার হাইকোর্ট শর্তসাপেক্ষে কালীঘাট তৃণমূলকে সভার অনুমতি দিয়েছে। তবে একই সঙ্গে স্পষ্ট করে দিয়েছে, তারা কোনো মিছিল করতে পারবে না। জিটি রোড অত্যন্ত সরু রাস্তা হওয়ার বিকল্প হিসেবে একটা নির্দিষ্ট জায়গায় সভা করা বেশি গ্রহণযোগ্য বলে মনে করে আদালত ৷

পুলিশের বক্তব্য ছিল, ওই মিছিলের ফলে জিটি রোডে যান চলাচলের ওপর প্রভাব পড়তে পারে। এ অবস্থায় হাইকোর্টের দ্বারস্থ হয় কালীঘাট তৃণমূল।

তৃণমূলের কালীঘাট শিবিরকে মিছিলের অনুমতি না দিলেও শর্ত সাপেক্ষে সভার অনুমতি দিয়েছেন বিচারপতি ভট্টাচার্য। তার নির্দেশ, মাহেশের জগন্নাথ দেব স্নানপিঁড়ি ময়দানে সভা করতে পারবেন সাবেক মুখ্যমন্ত্রী মমতা। স্থানীয় সময় শুক্রবার দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কর্মসূচি করা যাবে। সেখানে দুই হাজারের বেশি মানুষ জমায়েত করা যাবে না বলেও জানিয়েছেন বিচারপতি।

কারো ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগতে পারে— এমন কোনো উসকানিমূলক মন্তব্য সভা থেকে করা যাবে না বলেও জানান বিচারপতি। কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তা নিশ্চিত করতে রাজ্যকে পর্যাপ্ত পুলিশ মোতায়েনের নির্দেশ দিয়েছেন তিনি।

সূত্র: আনন্দবাজার অনলাইন

এ বিভাগের আরও খবর


Advertise with us
Advertise with us
আরও বিবেকবার্তা সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম