Advertise with us
সম্পূর্ণ নিউজ বিবেকবার্তা

প্রচ্ছদ / জাতীয়
৭:৫৩ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২৬

চোরাচালান রোধে শাহজালাল বিমানবন্দরে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি

চোরাচালান রোধে শাহজালাল বিমানবন্দরে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। নজরদারির আওতায় রাখা হয়েছে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সকেও। সাম্প্রতিক সময়ে বিমানবন্দরে স্বর্ণসহ বিভিন্ন অবৈধ পণ্য চোরাচালানের মাত্রা বেড়ে যাওয়ায় এ কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে ঢাকা কাস্টমস হাউজের কমিশনার মশিউর রহমান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

বুধবার রাত ১০টার দিকে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট থেকে ৯ কেজির ওপরে স্বর্ণ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ কোটি টাকা। এ ঘটনায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সেখানে কমিশনার বলেন, সাম্প্রতিক সময়ে স্বর্ণ উদ্ধারের ঘটনায় আমরা গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছি। আমাদের পাশাপাশি অন্যান্য সংস্থাও কাজ করছে। তিনি বলেন, বর্তমান সরকার চোরাচালানের ব্যাপারে কঠোর সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, চোরাকারবারীরা নানা সময়ে নতুন নতুন কৌশল অবলম্বন করে। তারপরও আমাদের শক্তিশালী নজরদারির কারণে ধরা পড়ার ঘটনা ঘটছে।

কাস্টমস সূত্র জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন মাসের ব্যবধানে তিন চালানে প্রায় ১৫০ কোটি টাকার স্বর্ণ উদ্ধারের ঘটনা ঘটেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৮ মার্চ দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ১৮ কেজি সোনা জব্দ করা হয়। চালানটি দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ৩৪৮ কার্গো কম্পার্টমেন্টের টয়লেটের প্যানেলের ভেতর থেকে সাদা কাপড়ে মোড়ানো লুকায়িত অবস্থায় আসে। এখানে ১৫৩টি স্বর্ণের বার ছিল। যার মোট ওজন ১৭ কেজি ৯০১ গ্রাম। ২৪ ক্যারেটের এই স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪৬ কোটি টাকা।

গত ২ জুলাই একই ধরনের আরেকটি চালান ধরা পড়ে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা ফ্লাইটে উদ্ধার হয় ১৮ কেজি ৭২০ গ্রাম সোনা। যার বাজার মূল্য প্রায় ৪৫ কোটি টাকা। গত ১৯ জুলাই কার্গো ভিলেজে ফলের ক্যারোটে ১৬ কেজি স্বর্ণ জব্দ করা হয়। সর্বশেষ গত ২ সেপ্টেম্বর বুধবার রাতে ফ্লাই দুবাই ফ্লাইট থেকে ৯ কেজির ওপরে স্বর্ণ জব্দ করা হয়।

এদিকে স্বর্ণের বাইরেও নিষিদ্ধ ক্রিম, মোবাইল, ল্যাপটপ, সিগারেটসহ প্রতিদিন নানা কোটি কোটি টাকার অবৈধ পণ্য আটক হচ্ছে।

এ বিভাগের আরও খবর


Advertise with us
Advertise with us
আরও বিবেকবার্তা সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম