Advertise with us
সম্পূর্ণ নিউজ বিবেকবার্তা

প্রচ্ছদ / বিনোদন
১০:২৯ পিএম, ২৯ আগস্ট ২০২৬

ঢাকায় ফিরে নেপালের ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করলেন অপু বিশ্বাস

ঢাকায় ফিরে নেপালের ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করলেন অপু বিশ্বাস
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের মধ্যে চরম প্রাণ ঝুঁকিতে পড়েছিলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। অল্পের জন্য বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়ে ‘শিকার’ সিনেমার পুরো শুটিং টিমকে নিয়ে নিরাপদে ঢাকায় ফিরেছেন তিনি। গতকাল শুক্রবার দেশে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাঠমান্ডুর সেই আতঙ্কিত মুহূর্তের গল্প শোনান এই অভিনেত্রী।

অপু বিশ্বাস জানান, ভাগ্যের নির্মম পরিহাসে ঠিক তার পরদিন, অর্থাৎ ২৭ আগস্ট ওই একই পথ দিয়ে তাদের কাঠমান্ডু ফেরার কথা ছিল। মাত্র এক দিনের ব্যবধানে বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যান তারা।

ভয়ংকর সেই মুহূর্তের বিবরণ দিয়ে অপু বলেন, ‘আমাদের যে রাস্তা দিয়ে কাঠমান্ডু ঢোকার কথা ছিল, ঠিক তার কাছাকাছি সময়েই এই দুর্ঘটনা ঘটে। এটি আল্লাহর অশেষ রহমত যে ২৬ তারিখ নয়, ২৭ তারিখ আমাদের মুভ করার কথা ছিল। তবে দুর্যোগটি এতটাই ভয়াবহ ছিল যে, ওই রাস্তাটি আগামী ১৫ থেকে ২০ দিনের জন্য যাতায়াত সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে।’

এমন মানবিক বিপর্যয়ের মধ্যে নেপালে আর কাজ চালিয়ে যাওয়া ঠিক মনে করেননি তারা। স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগের কথা চিন্তা করে শুটিং স্থগিত করার সিদ্ধান্ত নেয় পুরো টিম। অপু বিশ্বাস বলেন, ‘মানুষ যখন সেখানে এত বড় বিপদে, তখন তাদের মাঝে রোমান্টিক গানের দৃশ্য ধারণ করা একেবারেই অসৌজন্যমূলক ও অস্বস্তিকর লাগত।’

‘শিকার’ সিনেমার শুটিংয়ের কাজে বেশ কিছুদিন ধরে নেপালে অবস্থান করছিলেন অপু বিশ্বাস ও তার সহশিল্পীরা। সিনেমাটিতে তার বিপরীতে রয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা খরাজ মুখার্জি। নেপালে বন্যা ও ভূমিধসের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই অপু বিশ্বাসের ভক্ত ও অনুরাগী মহল গভীর উদ্বিগ্ন হয়ে পড়েছিল। এর আগেই খরাজ মুখার্জি নিরাপদ থাকার খবর জানিয়েছিলেন, এবার অপু বিশ্বাস নিজে ঢাকায় ফিরে পরিস্থিতি ও নিরাপদে দেশে ফেরা নিয়ে বিস্তারিত জানালেন।

এ বিভাগের আরও খবর

নিলয় হিমির ভিন্ন গল্প
৫ দিন আগে

Advertise with us
Advertise with us
আরও বিবেকবার্তা সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম